মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের আসর বসার আগেই পৌঁছে গেল পুলিশ। গোপনে ১৬ বছরের নাবালিকার বিয়ে দেওয়ার আয়োজন চলছিল মুর্শিদাবাদের ধুলিয়ানে। খবর পেয়ে সামসেরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে সেই বিয়ে বন্ধ করে দেয়। নাবালিকা ও তার মাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে বুধবার রাতে ধুলিয়ান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে গাজিনগর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বিয়ের প্রস্তুতি চলছিল পরিবারের তরফে। বিষয়টি যাতে বাইরে পাঁচকান না হয়, সেই চেষ্টাও করা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে কোনওভাবে খবর পৌঁছে যায় পুলিশের কাছে। এরপর দেরি না করে সামসেরগঞ্জ থানার একটি দল গাজিনগর এলাকায় পৌঁছয়। পুলিশ বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। একইসঙ্গে নাবালিকা এবং তার মাকে আটক করা হয়। ঘটনাস্থলে পৌঁছন ব্লক প্রশাসনের আধিকারিকরাও। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁরা বাল্যবিবাহের আইনি সম্পর্ক নিয়ে সচেতন করেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ১৮ বছর পূর্ণ হওয়ার আগে কোনও মেয়ের বিয়ে দেওয়া আইনত অপরাধ। তাই ওই নাবালিকার বিয়ের আয়োজনের সঙ্গে আর কে বা কারা যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় অন্য কারও ভূমিকা ছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রাখা হয়েছে।

আরও পড়ুন: ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

সম্প্রতি বাল্যবিবাহ এবং নাবালিকা মাতৃত্ব বন্ধ করতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে রাজ্য সরকার। সরকারি বক্তব্য অনুযায়ী, এমন ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পকসো এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট জামিন অযোগ্য ধারায় মামলা করার পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা বন্ধের কথাও বলা হয়েছে। এই ঘটনার পর সামসেরগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। নাবালিকার বিয়ে আয়োজনের নেপথ্যে কারা ছিলেন এবং কীভাবে এই আয়োজন করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় পুজো দিতে আজ সন্ধ্যায় কালীঘাটে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর