আবাসের টাকা কী আসছে, নয়া নির্দেশে ছড়ালো জল্পনা

মোদি সরকারের নয়া নির্দেশ চলতি জুন মাসের মধ্যেই আবাস যোজনার উপভোক্তাদের আধার সংযোগ করতে হবে। আর এই নির্দেশ ঘিরেই ছড়িয়েছে জল্পনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) আবাস উপভোক্তাদের প্রতি নয়া নির্দেশ জারী করেছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার(Modi Government)। সেই নির্দেশে জানানো হয়েছে, চলতি জুন মাসের মধ্যেই আবাস যোজনার উপভোক্তাদের আধার সংযোগ(Aadhar Link) করতে হবে। মূলত যাঁরা আগে বাড়ি পেয়ে গিয়েছেন তাঁদের অনেকেরই আধার নম্বর আপলোড করা নেই বলে দাবি কেন্দ্রের। সেই সব উপভোক্তাদেরই এই কাজ জুন মাসের মধ্যে শেষ করতে বলেছে কেন্দ্র। সূত্রের খবর, আধার আপলোড নেই, বাংলায় এমন উপভোক্তার সংখ্যা প্রায় ১৫ লক্ষ। তবে আবাস প্লাসের উপভোক্তাদের আধার সংযোগের কাজ ৯৯ শতাংশই শেষ হয়ে গিয়েছে বলে নবান্নের আধিকারিকদের দাবি। তবে কেন্দ্রের এই নয়া আদেশ নিয়ে বেশ জল্পনা ছড়িয়েছে। অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা(PMGAY) প্রকল্পে বাংলার যে টাকা কেন্দ্র আটকে রেখেছে সেই টাকা এবার হয়তো ছাড়বে কেন্দ্র।

আরও পড়ুন কেন্দ্রের কাছ থেকে রাজ্যের সেরা শিরোপা পেল দুই হাসপাতাল

কিন্তু হঠাৎ কেন আগের আবাস উপভোক্তাদের আধার সংযোগের নির্দেশ? এই বিষয়ে নবান্নের আধিকারি্দের দাবি, কেন্দ্রীয় প্রকল্পে টাকা পেতে আগামী দিনে যেসব নির্দেশ কেন্দ্র দেবে, তা অক্ষরে অক্ষরে মানবে রাজ্য। কেন্দ্র যাতে কোনও অজুহাতে রাজ্যকে আর নিশানা না করতে পারে, তার জন্য এই সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায় কেন্দ্রের আবাস যোজনার বাড়ি পেয়েছেন এমন উপভোক্তার সংখ্যা ৪৫ লক্ষ ৭০ হাজারের বেশি। এর মধ্যে প্রায় ৩০ লক্ষ ক্ষেত্রে আধার সংযোগ রয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করতে রাজ্যের পঞ্চায়েত দফতরের তরফে জেলাগুলিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে। কেন্দ্রের ও রাজ্যের হিসেব বলছে, অন্তত ৮টি জেলার প্রত্যেকটিতে লক্ষাধিক উপভোক্তার আধার আপলোড বাকি রয়েছে। সেই জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, মালদা, বীরভূম, উত্তর ২৪ পরগনা, হুগলি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া। মুর্শিদাবাদে সংখ্যাটা সব থেকে বেশি, প্রায় আড়াই লক্ষ।

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান