করোনা পরিস্থিতি নিয়ে বুধবার বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যসচিব, বাড়ছে উদ্বেগ

করোনা মোকাবিলায় বিশেষ নজর দিয়েছে নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাড়ছে করোনা (COVID 19)। তারই মাঝে কলকাতা বিমান বন্দরে দু’ই বিদেশি নাগরিকের আরটিপিসিআর রিপোর্ট এসেছে পজিটিভ। গত, শনিবার ব্যাঙ্কক ফেরৎ এক ব্যক্তির রিপোর্ট আসে  পজিটিভ। এই পরিস্থিতিতে কোভিড নিয়ে বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলার প্রিন্সিপ্যাল এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। মনে করা হচ্ছে জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হতে পারে। উল্লেখ্য, করোনা মোকাবিলায় বিশেষ নজর দিয়েছে নবান্ন (NABANNA)। 

আগামিকাল করোনা ইস্যুতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী বৈঠকে বসবেন সমস্ত রাজ্যের সঙ্গে। আর তার পরের দিনই মুখ্যসচিব বৈঠকে বসবেন জেলার সমস্ত স্তরের স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে। উল্লেখ্য, গত রবিবার রাতে দুবাইয়ের এক নাগরিক কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। আরটিপিসিআরে তাঁর রিপোর্ট আসে পজিটিভ। ওই ব্যক্তি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিরা কোয়ারেন্টাইনে আছেন।

আজ, দমদম বিমান বন্দরে অস্ট্রেলিয়াবাসী এক মহিলার কোভিড পজিটিভ রিপোর্ট আসে আরটিপিসিআর টেস্টের পরে। জানা গিয়েছে, তিনি ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নাগরিক। বিমানটি কুয়ালালামপুর থেকে এসেছিল। জানা গিয়েছে, কলকাতা হয়ে ওই মহিলার বুদ্ধগয়া যাওয়ার পরিকল্পনা ছিল। ওই মহিলা এই মুহূর্তে বেলেঘাটা আইডি’র আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। বিমানটির বাকি যাত্রীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের কোভিড টেস্ট করা হবে। ওই মহিলার জেনোম সিকোয়েন্স টেস্ট করা হবে। দেখা হবে তিনি করোনার নয়া সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7) আক্রান্ত কি না। উল্লেখ্য, পড়শি রাজ্য ওড়িশাতে নয়া এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। ওমিক্রন সংক্রমণ এবং নয়া ভ্যারিয়েন্ট রুখতে তৎপর পশ্চিমবঙ্গ।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর