পানীয় জলের হাহাকার, রাজ্যের নয় জেলায় জলের গাড়ি পাঠাচ্ছে নবান্ন

পানীয় জলের সঙ্কট মেটাতে এবার সেই জেলাগুলিতে নবান্নের তরফে পাঠানো হচ্ছে জলের গাড়ি। একইসঙ্গে এলাকাবাসীর মধ্যে বিলানো হবে জলের পাউচ।

Share:

নিজস্ব প্রনিধি: রাজ্যের নয়টি জেলায় নেমে গিয়েছে ভূগর্ভস্থ জলস্তর। প্রবল গরমের মধ্যে পানীয় জলের সঙ্কট মেটাতে এবার সেই জেলাগুলিতে নবান্নের তরফে পাঠানো হচ্ছে জলের গাড়ি। একইসঙ্গে এলাকাবাসীর মধ্যে বিলানো হবে জলের পাউচ।

সূত্রের খবর, রাজ্যের নয়টি জেলার ৭২টি ব্লকে নেমে গিয়েছে জলস্তর। তাই ওই সব এলাকায় জলের অভাব মেটাতে জনস্বাস্থ্য কারিগরি দফতর জলের পাউচ বিলি করবে। নিয়ে যাবে জলের গাড়িও। জলস্তর নেমে যাওয়া সেই ব্লকগুলি্র তালিকায় রয়েছে মুর্শিদাবাদ জেলার চারটি ব্লক।  যেগুলিকে সবচেয়ে ‘আশঙ্কাজনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মুর্শিদাবাদের আরও ১৩টি ব্লককে ‘অংশত আশঙ্কাজনক’ বলে উল্লেখ করা হয়েছে। নদিয়া জেলার আটটি  ব্লক ‘আশঙ্কাজনক’, ওই জেলার ‘অংশত আশঙ্কাজনক’ ব্লকের সংখ্যা তিনটি। ‘আশঙ্কাজনক’ এবং ‘অংশত আশঙ্কাজনক’ ব্লকের ওই তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান জেলার পাঁচটি ব্লক, উত্তর ২৪ পরগনা জেলার দু’টি ব্লক, হুগলি জেলার নয়টি ব্লক, পশ্চিম মেদিনীপুর জেলার নয়টি ব্লক, হাওড়া জেলার দুটি। এ ছাড়াও পূর্ব মেদিনীপুর ও বীরভূম জেলার পাঁচটি ব্লক ও চারটি ব্লককে আংশিক শোচনীয় বলে চিহ্নিত করা হয়েছে।

বৃষ্টি না হওয়ার জেরে এবং ক্রমশ পারদ চড়ায় পানীয় জলের হাহাকার চলছে। সেই অবস্থায় ওই ব্লকগুলিতে জলস্তর নেমে যাওয়ায় জলের সঙ্কট আরও তীব্র হয়ে উঠেছে। এই আবহে মানুষকে পানীয় জলের যোগান দিতে জনস্বাস্থ্য কারিগরি দফতর একটি বৈঠক করে। সেখানেই সিদ্ধান্ত হয় ওই সব ব্লকে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের পাউচ ও গাড়ি পাঠানো হবে। জনস্বাস্থ্য করিগরি দফতরের মন্ত্রী পুলক রায় এ প্রসঙ্গে জানান, এ বছর গরম বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও প্রয়োজনের তুলনায় কম হচ্ছে। তাই আমরা ঠিক করেছি গ্রামীণ এলাকায় যেখানে পানীয় জলের অভাব রয়েছে, সেখানে জলের পাউচ ও গাড়ি পাঠিয়ে সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেব।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ