অশান্তি এড়াতে রাজ্যের সব জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন

রাজ্যের জেলায় জেলায় অশান্তি রুখতে সব জেলা প্রশাসনকে আগাম সতর্ক করল নবান্ন। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ অবরোধ-সহ অশান্তির ঘটনায় ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন। এবার রাজ্যের জেলায় জেলায় অশান্তি রুখতে সব জেলা প্রশাসনকে আগাম সতর্ক করল নবান্ন। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে জেলাগুলিকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতে শনিবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকেই হাওড়ায় বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি, অন্য জেলা প্রশাসনকেও এদিন সতর্ক করা হয়েছে। প্রশাসনের উচ্চ স্তর থেকে জেলা প্রশাসনগুলিকে এদিন একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে, বলা হয়েছে কোথাও জমায়েত হলে কঠোরভাবে তার মোকাবিলা করতে হবে প্রশাসনকে। গাড়ি, বাড়ি ভাঙচুর করার চেষ্টা করলে তাদেরকে গ্ৰেফতার করার কথাও বলা হয়েছে। ইতিমধ্যে অশান্তির জেরে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা ও রেজিনগরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। 

হাওড়ার মতো আরও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনার খবর সামনে এসেছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিন ২৪ পরগনা এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আর এই আবহে যাতে পরিস্থিতি হাতের বাইরে চলে না যায় সেই কারণে আগে ভাগেই অন্য জেলা প্রশাসককে সতর্ক করলেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব।

অন্যদিকে হাওড়ায় অশান্তির ঘটনায় গত দু’দিন ধরে এখনও পর্যন্ত প্রায় ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট কেসের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে বলে জানা গিয়েছে। শনিবার জাতীয় সড়কে কোনও অবরোধের ঘটনা ঘটেনি বলে পুলিশের তরফে জানানো হয়েছে। হাওড়ায় পরিস্থিতি প্রশাসনের আয়ত্তে আসছে বলেও জানানো হয়।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ