ফেব্রুয়ারি মাসজুড়ে কড়া নিরাপত্তার ঘেরাটোপে জঙ্গলমহল

গোটা ফেব্রুয়ারি মাসজুড়ে জঙ্গলমহলের ৪টি জেলার মোট ৩০টি ব্লকে কড়া নজরদারি চালানো হবে। নেপথ্যে আদিবাসী সংগঠনের রাস্তা ও রেল রোকো কর্মসূচি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুড়মি সমাজের রেল রোকো অভিযানের জেরে এ রাজ্যের জঙ্গলমহল(Junglemahal) সহ বিস্তীর্ণ অংশে জনজীবন বিপর্যস্ত হয়েছিল গত বছর। এবার নতুন বছরে আরও এক রেল ও রাস্তা আটকে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান(Adivasi Sengel Abhiyan)। কুড়মি আন্দোলনের জেরে গত বছর পুরুলিয়া(Purulia), বাঁকুড়া(Bankura), ঝাড়গ্রাম(Jhargram) ও পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার জনজীবন রীতিমত ব্যাহত হয়েছিল। চরম ভোগান্তির মুখে পড়েছিলেন আমজনতা থেকে দূরপাল্লা ট্রেন ও বাসে যাতায়াত করা যাত্রীরা। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই কোমর বাঁধছে নবান্ন(Nabanna)। সূত্রে জানা গিয়েছে নতুন করে জঙ্গলমহলের বুকে যাতে পরিস্থিতি কোনওরকম ভাবেই খারাপ না হয় তার জন্য সেখানকার ৪টি জেলার মোট ৩০টি ব্লকে কড়া নজরদারি চালানো হবে। গোটা ফেব্রুয়ারি মাসজুড়ে এই নিরাপত্তার ব্যবস্থা থাকবে। তবে রাজ্য সরকার সব থেকে বেশি জোর দিচ্ছে যাতে পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহল নতুন করে উত্তপ্ত না হয়ে ওঠে সেই বিষয়ে।

আরও পড়ুন রাজ্যের পর্যটন মানচিত্রের নয়া মুকুট কানাইচট্টা সৈকত

উল্লেখ্য, চলতি সপ্তাহের বুধবার পুরুলিয়ার জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ফেব্রুয়ারি থেকে পাঁচ রাজ্যে অনির্দিষ্টকালের জন্য রেল ও রাস্তা অবরোধের হুমকি দিয়েছেন আদিবাসী সেঙ্গেল অভিযানের কেন্দ্রীয় সভাপতি তথা প্রাক্তন সাংসদ শালখান মুর্মু। ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে কেন্দ্র সরকার ইকো ট্যুরিজম প্রকল্প গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু জৈন ধর্মের মানুষেরা দেশজুড়ে তার প্রতিবাদ করলে কেন্দ্র সরকার তাঁদের সিদ্ধান্ত বদল করে। কেননা পরেশনাথ পাহাড় জৈন ধর্মের মানুষদের কাছে অতি পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়। সেখানে ইকো ট্যুরিজম প্রকল্প গড়ে উঠলে পর্যটকদের ভিড় বাড়বে যা সেখানকার ধর্মীয় বিশ্বাসে আঘাত হানবে। কিন্তু কেন্দ্রের এই পিছু হটাকে এখন হাতিয়ার বানাচ্ছে আদিবাসী সেঙ্গেল অভিযান নামেই এই সংগঠনটি।

আরও পড়ুন বগুলায় চাই পুরসভা, পুরদফতরকে চিঠি জেলা পরিষদ সদস্যের

তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার, ঝাড়খণ্ড সরকার ও রাষ্ট্রীয় মাইনরিটি কমিশন ওই পাহাড়ের বিষয়ে আদিবাসীদের সঙ্গে সুবিচার করছে না। পরেশনাথ পাহাড় আদিবাসীদের মারাংবুরু তথা ঈশ্বর। কিন্তু সম্প্রতি অন্য একটি ধর্মাবলম্বীকে এই পাহাড়ের অধিকার দিয়েছে সেন্ট্রাল মাইনরিটি কমিশন, ঝাড়খণ্ড সরকার এবং কেন্দ্রীয় সরকার। ৩০ জানুয়ারির মধ্যে পরেশনাথ পাহাড়ে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত না হলে, ফেব্রুয়ারি মাসে যে কোনও দিন ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও অসমে রেল এবং রাস্তা অবরোধ করা হবে ব্লে শালখান জানিয়েছেন। প্রসঙ্গত, বাংলা সহ দেশের পাঁচ রাজ্যের প্রায় ৫০টি জেলা এবং প্রায় ২৫০টি ব্লকে আদিবাসী সেঙ্গেল অভিযানের সংগঠন রয়েছে। স্বাভাবিক ভাবেই নবান্নও বিষয়টি হালকা ভাবে নিচ্ছে না।

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী