এই মুহূর্তে

ভোটার তালিকায় কোপ! নদিয়ায় ১ পরিবারের ১৫ জনের নাম উধাও

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী : ২০০৯ সাল থেকে ভোটার তালিকাতে নাম রয়েছে। কিন্তু ২০২৬ সালে এসআআরআর (SIR) হওয়ার পরে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে নদিয়ার একই পরিবারের ১৫ জনের নাম। এরপর থেকেই আতঙ্কে রয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, নদিয়ার কল্যাণীর বাসিন্দা মাহাত পরিবার। ভোটার তালিকা থেকে এই পরিবারের ১৫ জনের নাম বাদ গিয়েছে। এসআইআর-র (SIR) কাজ শুরুর পরে হিয়ারিংয়েও ডাক দেওয়া হয়েছিল এই পরিবারের সদস্যদের। প্রয়োজনীয় নথি দেওয়ার পরেও তাঁদের নাম বাদ যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজকুমার মাহাত সহ এই পরিবারের সকলের নাম বাদ গিয়েছে। ১১৩ নম্বর বুথে ভোগলিক অবস্থা অনুযায়ী সেটি হুগলি না নদিয়া এই নিয়ে দীর্ঘদিন টালবাহানা চলেছে। ২০০৯ সালের পর এই এলাকা নদিয়ার অন্তর্গত বলে পরিচিত হয়েছে। এই এলাকার বাসিন্দা মাহাত পরিবার। তাঁদের বাড়ির সকলের নামই বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। সেই তালিকাতে রয়েছে ৯০ বছরের ভোটার থেকে ২০-২২ বছরের ভোটারও।

সূত্রের খবর, এই পরিবারের কাছএ ২০০২ সালের কোনও নথি নেই। কিন্তু তাঁরা যে আগা বলাগড়ে ভোট দিত তার তথ্য পেশ করেছেন তাঁরা। কি করে এই নাম বাদ গেল তা নিয়ে চিন্তা শুরু হয়েছে। তাঁদের দাবি, এই এলাকায় ১০০ বছরের বাস তাঁদের পরিবারের। সবার নাম কী করে বাদ যায়? কল্যাণী পুরসভা হওয়ার আগে থেকে সেখানে বসবাস করছেন তাঁরা। নাম তোলার জন্য ডিএমের (DM)  সঙ্গে যোগাযোগ করবেন তাঁরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দু’‌দফায় বিধানসভা নির্বাচন হবে বাংলায়, কোন দুটি তারিখে?‌ ফলাফল ঘোষণা ৪ মে

দক্ষিণ কলকাতার ভবানীপুর নয়, শুভেন্দুর পছন্দ নন্দীগ্রাম বিধানসভা

LIVE

অপেক্ষার অবসান, বাংলা-সহ ৫ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন

চন্দ্রকোণায় ষাঁড়ের ভয়ে ভীত গ্রামবাসীরা, লাঠি হাতে তটস্থ সকলে

মার্চ মাস থেকেই বকেয়া ডিএ কার্যকর, ভোট ঘোষণার আগে মাস্টারস্ট্রোক মমতার

ভোট ঘোষণার আগেই ২৭ জন পুলিশ অফিসারকে বদলি করল নবান্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ