ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না নওশাদ, ISF প্রার্থী মজনু লস্কর

Share:

নিজস্ব প্রতিনিধি, ফুরফুরা শরিফ: কথায় বলে, ‘ফাঁকা কলসির আওয়াজ বেশি।’ শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আসন্ন লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন না তিনি। ভাঙড়ের বিধায়কের পরিবর্তে ওই আসনে মজনু লস্করকে প্রার্থী হিসাবে দাঁড় করাল আইএসএফ।

গত কয়েকদিন ধরেই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর হুঙ্কার দিচ্ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এমনকি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে ‘প্রাক্তন’ করার চ্যালেঞ্জও নিয়েছিলেন। ঘাসফুল শিবিরের সেনাপতির বিরুদ্ধে দাঁড়িয়ে জামানত খোয়াতে হবে এমন আশঙ্কায় সিপিআইএম রাজ্য নেতৃত্বও জানিয়ে দিয়েছিল, ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী দিলে তাদের আপত্তি নেই।

কিন্তু বৃহস্পতিবার আইএসএফের পক্ষ থেকে ডায়মন্ডহারবার-সহ রাজ্যের ৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই তালিকায় নাম নেই ভাঙড়ের বিধায়ক এবং ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসাবে অভিযুক্ত নওশাদ সিদ্দিকীর। ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী হলেন মজনু লস্কর। বালুরঘাটে প্রার্থী হয়েছেন অধ্যাপক মোজাম্মেল হক, উলুবেড়িয়ায় প্রার্থী হয়েছেন অধ্যাপক মফিকুল ইসলাম ও ব্যারাকপুরে প্রার্থী হয়েছেন আইনজীবী জামির হোসেন। পাশাপাশি বামেদের সঙ্গে জোট ভেস্তে দিয়ে যাদবপুরে দাঁড় করানো হয়েছে আইনজীবী নুর আলম খানকে। সেই সঙ্গে বসিরহাটে আইএসএফের নতুন প্রার্থী হয়েছেন আখতার আলি বিশ্বাস।

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু