৬৪২টি স্কুলের ১৭৩৩ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাকে Show Cause

নদিয়া জেলার ৬৪২টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৭৩৩জন শিক্ষক-শিক্ষিকার হাতে Show Cause নোটিস ধরানো হয়েছে। ৩ দিনের মধ্যে উত্তর দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহার্ঘ্য ভাতা বা DA’র দাবিতে রাজ্য সরকারের কর্মচারীদের(West Bengal State Government Employees) একাংশ মাস দেড় দুই ধরে আন্দোলন করছেন। সেই আন্দোলনের পর্ব হিসাবেই তাঁরা গত ১০ মার্চ রাজ্যে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। রাজ্য সরকার সেই ধর্মঘট ঠেকাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করে যার মধ্যে অন্যতম ছিল যে, ওই দিন যারা নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত থাকবেন তাঁদের Show Cause করা হবে। সেই সতর্কবার্তা যে হেলায় ভাসিয়ে দেওয়ার নয়, তারই নমুনা এবার দেখতে পাচ্ছেন নদিয়া(Nadia) জেলার ৬৪২টি প্রাথমিক বিদ্যালয়ের(Primary Schools) মোট ১৭৩৩জন শিক্ষক-শিক্ষিকা(Teachers)। কেননা তাঁদের সবাইকে ধরিয়ে দেওয়া হয়েছে Show Cause নোটিস। এদের প্রত্যেককেই বলে দেওয়া হয়েছে চিঠি পাওয়ার ৩ দিনের মধ্যে উত্তর দিতে হবে।

আরও পড়ুন মে মাসেই সম্ভবত পঞ্চায়েত নির্বাচন, চলতি মাসেই ভোটকর্মীর তালিকা

নদিয়া জেলা স্কুল শিক্ষা বিভাগ সূত্রে জানা গিয়েছে, ১০ মার্চ ধর্মঘটকে সমর্থন করে স্কুলে না আসার জেরে রাজ্য সরকার একটি Order বার করে। সেই Order ধরেই এখনও পর্যন্ত জেলার ৬৪২টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ১৭৩৩ জন শিক্ষিক-শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। চিঠি পাওয়ার তিনদিনের মধ্যে উত্তর দিতে হবে। তবে শোকজ হওয়া এই সংখ্যাটা বাড়বে। বেশ কয়েক দিন ধরেই অনুপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে চর্চা অব্যাহত ছিল। শেষে দেখা গেল মঙ্গলবার ও বুধবার দুই দফায় জেলার এই বিশাল সংখ্যক শিক্ষক-শিক্ষিকার হাতে Show Cause নোটিস ধরানো হয়েছে।

আরও পড়ুন কামারহাটি পুরসভায় ২২৭জনের নিয়োগই কী অবৈধ, উঠছে প্রশ্ন

জানা গিয়েছে, সংগ্রামী যৌথমঞ্চের ডাকা ধর্মঘটকে সমর্থন করে ১০ মার্চ যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা অনুপস্থিত ছিলেন, তাঁদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার প্রস্তুতি চলছে। এই ধর্মঘটে কতজন শিক্ষক-শিক্ষিকা অনুপস্থিত ছিলেন, তার তালিকা বিভিন্ন জেলা থেকে চেয়েছিল রাজ্য স্কুল শিক্ষাদফতর। সেই তালিকা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রাজ্য স্কুল শিক্ষাদফতরের কাছে। তারপরই নাম সহ তালিকা তৈরি করে নদিয়া প্রাথমিক বিদ্যালয় পর্ষদ। তবে শোকজ হওয়া এই সংখ্যাটা বাড়বে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের