১০০ দিনের কাজের অভিযোগ খতিয়ে দেখতে ন্যায়পালদের নির্দেশ

মোদি সরকার নির্দেশ দিয়েছে, বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্পকে ঘিরে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে ন্যায়পালদের দ্রুত অতিসক্রিয় হতে নির্দেশ দিক নবান্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ১০০ দিনের কাজের প্রকল্পকে(100 Days Work Project) ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিবাদ বাড়তে চলেছে। কেননা কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government) নির্দেশ দিয়েছে, বাংলায়(Bengal) এই প্রকল্পকে ঘিরে জেলায় জেলায় যে সব অভিযোগ উঠছে সেই অভিযোগ খতিয়ে দেখতে ন্যায়পালদের(Nyaypal) দ্রুত অতিসক্রিয় হতে নির্দেশ দিক নবান্ন(Nabanna)। কিন্তু বাংলার ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের দাবি, এই নির্দেশ অর্থহীন। কেননা রাজ্যের বরাদ্দ আটকে থাকায় ১০০ দিনের কোনও কাজই হচ্ছে না বাংলায়, তাহলে অভিযোগ আসবে কোথা থেকে।

আরও পড়ুন সুন্দরবনের বাঘ নিয়ে নয়া লড়াইয়ে মমতা ও মোদির সরকার

১০০ দিনের কাজের প্রকল্পে বাংলার প্রাপ্য প্রায় ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে মোদি সরকার। অথচ সেই প্রকল্পের অভিযোগ খতিয়ে দেখতে ন্যায়পালদের দ্রুত অতিসক্রিয় করতে রাজ্যকে নির্দেশ দিচ্ছে কেন্দ্র। ১০০ দিনের কাজে নজরদারি চালাতে প্রতিটি জেলায় ১জন করে ন্যায়পাল নিয়োগ করেছে রাজ্য সরকার আর সেই নিয়োগ হয়েছে কেন্দ্র সরকারের নির্দেশেই। প্রকল্পের কাজে নজরদারি চালাতে তাঁদের সবরকম সহযোগিতা করে চলেছে রাজ্য। ১০০ দিনের কাজ নিয়ে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি করে Whatsapp Groupও তৈরি হয়েছে। সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গত নির্বাচনে তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের রাখা হয়েছে সেই গ্রুপে। তবে, অনেক ক্ষেত্রেই সাংসদ এবং বিধায়কদের প্রতিনিধিরা থাকেন এই গ্রুপে।

আরও পড়ুন Rose Valley’র ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল ED

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, এই গ্রুপে জবকার্ড হোল্ডারদের কোনও অভিযোগ জমা পড়লে তা নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করতে হবে ন্যায়পালদের। এই মর্মে চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে। এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত দফতরের আধিকারিকদের দাবি, অন্যান্য শর্ত মানার পাশাপাশি কেন্দ্রের তৈরি করা নিয়ম মেনেই ন্যায়পাল নিয়োগ করা হয়েছে। তাও বাংলার প্রাপ্য টাকা ছাড়েনি কেন্দ্র। বাংলাই একমাত্র রাজ্য, যাদের টাকা আটকে রাখা হয়েছে। তবে এখন তাঁদের মনে হচ্ছে যে, কেন্দ্র বোধহয় অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলাকে গুলিয়ে ফেলেছে। তাই হয়তো এরাজ্যেও এই চিঠি পাঠানো হয়েছে।   

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের