বঙ্গের নয়া রেকর্ড, ৮০ লক্ষ মহিলা নিলেন ২০ হাজার কোটি টাকার ঋণ

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই নয়া রেকর্ড গড়ে দিলেন বাংলার বুকে। ৮০ লক্ষ মহিলা নিলেন ২০ হাজার কোটি টাকার ঋণ। নেপথ্যে মমতার প্রয়াস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানায় গুরুত্বই পেত না স্বনির্ভর গোষ্ঠীগুলি(Self Help Groups)। কিন্তু পরিবর্তনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে(Rural Economy) চাঙ্গা করে তোলার পাশাপাশি মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তুলতে স্বনির্ভর গোষ্ঠীর দিকে বিশেষ ভাবে নজর দেন। জেলায় জেলায়, ব্লকে ব্লকে, আরও বেশি সংখ্যক মহিলাদের টেনে এনে আরও বেশি সংখ্যক স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার দিকে বিশেষ ভাবে জোর দেন তিনি। প্রতিবছর এই ভাবে ক্রমাগতই নতুন নতুন স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার বর্দ্ধিত লক্ষ্যমাত্রা দেওয়া হতো। সেই সঙ্গে দেওয়া হতো আরও বেশি বেশি পরিমাণে ঋণ নিয়ে তা সময়মতো পরিশোধ করার দায়িত্বই। মমতার এই পদক্ষেপই গ্রাম বাংলার অর্থনীতির চাকা ঘুরিয়েছে তাই নয়, মহিলাদের আরও বেশি পরিমাণে স্বনির্ভর করে তোলা গিয়েছে। এবার এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই নয়া রেকর্ড গড়ে দিলেন বাংলার বুকে। ৮০ লক্ষ মহিলা নিলেন ২০ হাজার কোটি টাকার ঋণ। 

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে জারি KMC’র নয়া বিজ্ঞপ্তি, নজরে Parking Fee

২০২২-২৩ আর্থিক বছরে ব্যাঙ্ক থেকে স্বল্প সুদে রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছেন বাংলার ৮ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর ৮০ লক্ষ মহিলা। এ বছর ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার কোটি টাকা। কিন্তু বছর শেষে দেখা যায়, সব মিলিয়ে ২০ হাজার কোটিরও বেশি টাকা ঋণ নিয়ে নিজেদের ব্যবসায় বা কাজে লাগিয়েছেন মহিলারা। রাজ্যে এর আগে সর্বোচ্চ ১৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার রেকর্ড ছিল এক্ষেত্রে। মহিলাদের মধ্যে স্বনির্ভর হওয়ার প্রবণতা যে বাড়ছে, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট বলে মত আধিকারিকদের। একই সঙ্গে তাঁরা এটাও মানছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী পদক্ষেপ ও সিদ্ধান্ত আজ এই রেকর্ড গড়ার ক্ষেত্রে কার্যত অনুঘটকের কাজ করেছে। মমতার জন্যই বাংলার মেয়েরা আজ এই রেকর্ড গড়েত পেরেছেন। গত আর্থিক বছরে কত টাকার ঋণ দেওয়া হবে, তার টার্গেট ঠিক করেছিল State Level Bankers Comeety বা SLBC। সেই টার্গেট যাতে পূরণ হয় তার জন্যই রাজ্য সরকার নিরন্তর এই মহিলাদের উৎসাহ দিয়ে গিয়েছে। আর তার জেরেই এই রেকর্ড।

আরও পড়ুন ১৫ এপ্রিলের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে যাবে

শুরু থেকেই বাংলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ নিয়ে কাজ করার উৎসাহ ছিল তুঙ্গে। এখন এই মহিলাদের সরকারের নানা কাজে নিযুক্ত করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হল স্কুল ইউনিফর্ম তৈরির কাজ। শুধু তাই নয়, গোষ্ঠীর মহিলাদের তৈরি বাছাই করা কিছু সামগ্রী বিদেশে রফতানি করার উদ্যোগ নেওয়া হবে। তার জন্য কিছুদিন আগে প্রশিক্ষণও দেওয়া হয়েছে অন্তত ৫০ জনকে। এসব কারণে ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে নিজেদের ব্যবসার পরিধি বৃদ্ধি করতে আগ্রহ বেশি দেখা যাচ্ছে বলে মনে করছেন রাজ্যের পঞ্চায়েত দফতরের(Panchayat Department) কর্তারা। আর সেই সঙ্গে সময় মতো সুদ সহ সেই ঋণ পরিশোধও করছেন তাঁরা। এটাই এই রেকর্ড গড়ার ক্ষেত্রে অন্যতম সহায়ক হয়ে উঠেছে।  

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার