প্রবীর মাহাতোর খুনের ঘটনায় ছত্রধরের বিরুদ্ধে চার্জশিট

উল্লেখ্য, ২০০৯ সালের ১৪ জুন লালগড়ের ধরমপুরে সিপিএম নেতা প্রবীর মাহাতোকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। প্রথমে জেলা পুলিশ এই খুনের তদন্ত শুরু করে। পরে সংশ্লিষ্ট মামলা হাতে নেয় জাতীয় তদন্তকারী সংস্থা। খুনের ঘটনার প্রায় সাড়ে ১২ বছর পর এদিন আদালতে দেওয়া হল চার্জশিট।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচন শুরুর মুখেই জঙ্গলমহলের পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারনের কমিটির প্রাক্তন মুখপত্র ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই সময় থেকেই জেলেই রয়েছেন ছত্রধর। এবার তাঁর বিরুদ্ধে বাম নেতা প্রবীর মাহাতোকে খুনের ঘটনায় চার্জশিট জমা দিল এনআইএ। বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতে এনআইএ সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় ছত্রধর সহ মোট ১৭জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। এদের সকলের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে বা ইউএপিএ ধারায় চার্জশিট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইপিসি’র ১২০বি ধারা সহ একাধিক ধারাতেও মামলা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৪ জুন লালগড়ের ধরমপুরে সিপিএম নেতা প্রবীর মাহাতোকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। প্রথমে জেলা পুলিশ এই খুনের তদন্ত শুরু করে। পরে সংশ্লিষ্ট মামলা হাতে নেয় জাতীয় তদন্তকারী সংস্থা। খুনের ঘটনার প্রায় সাড়ে ১২ বছর পর এদিন আদালতে দেওয়া হল চার্জশিট। এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, ঘটনার দিন ছত্রধর মাহাতোর সামনেই তাঁর নির্দেশে এই খুনের ঘটনা ঘটেছিল। যদিও ছত্রধর মাহাতো বার বার সেই অভিযোগ অস্বীকার করে এসেছেন। তাঁর দাবি, তিনি জঙ্গলমহলে বিজেপিরর হয়ে প্রচার করেননি বলেই তাঁকে এই মামলায় ফাঁসানো হয়েছে। উল্লেখ্য এই মামলাটি ছাড়াও ছত্রধরের বিরুদ্ধে ২০০৯ সালে দিল্লি- ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস যাত্রী সহ হাইজ্যাক করা ঘটনাটির মামলাও চলছে। এই মামলাতেই গত বছরের ২৭ মার্চ গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছিলেন এনআইএ’র আধিকারিকেরা।

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?