গ্রুপ ডি পদে সরাসরি কর্মী নিয়োগ করবে না রাজ্য, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

বিধানসভায় আইন পাশ করে তৈরি করা হয়েছিল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। ২০১৫ সালের নভেম্বরে এই বোর্ড তৈরি করা হয়। ২০১৭ সালে হয়েছিল চাকরির পরীক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধি:  গ্রুপ ডি (GROUP D) পদে কর্মী নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের মন্ত্রিসভা (CABINET)। অবলুপ্ত করা হল রাজ্যের গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড (RECRUITMENT BOARD)। জানা গিয়েছে, এবার থেকে সরাসরি কর্মী নিয়োগ করবে না রাজ্য। তা করবে স্টাফ সিলেকশন কমিশন (SSC)। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আশাকর্মীদের জন্য নতুন পদ নিয়ে। ২ হাজার ৫০০ টি নতুন পদ তৈরি করা হয়েছে আশাকর্মীদের জন্য।

বিধানসভায় আইন পাশ করে তৈরি করা হয়েছিল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। ২০১৫ সালের নভেম্বরে এই বোর্ড তৈরি করা হয়। ২০১৭ সালে হয়েছিল চাকরির পরীক্ষা। ২৫ লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। নির্বাচন হয়েছিল কম্পিউটারে খাতা দেখার মাধ্যমে। শূন্যপদ ছিল ৬ হাজার। নিয়োগ হয়েছিল ৫ হাজার ৫০০ টি পদে। সংরক্ষিত ৫০০ পদ। তবে সেইসব পদে পাওয়া যায়নি উপযুক্ত প্রার্থী।

আরও স্বচ্ছ নিয়োগের জন্যই এই সুদ্ধান্ত নিয়েছে রাজ্য। মন্ত্রিসভার এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আশাকর্মীদের জন্য ২ হাজার ৫০০ টি নতুন পদ তৈরি।

উল্লেখ্য, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য, কৃষি, প্রাণী এবং মৎস্য বিজ্ঞানের বিশ্ববিদ্যালয় গুলিরও আচার্য মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্য সরকারের সাহায্য প্রাপ্ত  বিশ্ববিদ্যালয় গুলির আচার্য পদেও রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আর রাজ্যপাল নয়, এবার থেকে এই পদের দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির পরিদর্শক এতদিন পর্যন্ত ছিলেন রাজ্যপাল। এবার থেকে সেই দায়িত্ব সামলাবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর