‘তাড়াহুড়োর প্রয়োজন নেই’, আরজি করের নির্যাতিতার পরিবারের জরুরি শুনানির আর্জিতে সায় দিল না সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন আরজি করের নির্যাতিতার  বাবা-মা।  শুক্রবার শীর্ষ আদালতে হয় এই মামলার শুনানি । সেইসময় প্রধান বিচারপতি সঞ্জীব খন্না স্পষ্টভাবে জানিয়ে দেন, এই মামলায় তাড়াহুড়োর প্রয়োজন নেই।  আগামী ১৭ মার্চ নির্ধারিত দিনেই মামলাটি শুনবে আদালত। একথায় বলা যায়, আরজি করের নির্যাতিতার পরিবারের জরুরি শুনানির আর্জিতে সায় দিল না সুপ্রিম কোর্ট । 

আরজি কর কাণ্ডের ঘটনা নিয়ে তদন্ত করছে সিবিআই । কিন্তু সেই তদন্তে একেবারেই খুশি নয় নির্যাতিতার পরিবার । তাদের একটাই দাবি, একা সঞ্জয় রায়ের পক্ষে এই কাজ করা সম্ভব নয় । এই কাণ্ডের সঙ্গে আরও অনেকেই যুক্ত রয়েছে। তাই মেয়ে সুবিচার চেয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন বাবা- মা । সেইসময় আদালতের তরফ থেকে জানান হয়, এই মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টের অনুমতি লাগবে । তারপরেই শীর্ষ আদালতে যায় নির্যাতিতার পরিবার । 

উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের  নারকীয় ঘটনা ঘটে । এক  মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় । এই  ঘটনার ৫ মাস ৯ দিন পর গত ২০ জানুয়ারি সঞ্জয় রায়েয়র যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত।  আর রায়দানে খুশি নয় নির্যাতিতার পরিবার । এই আবহে শুক্রবার আরজি কর মামলায় সুপ্রিম কোর্টের ফের ধাক্কা খেল নির্যাতিতার পরিবার। 

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি