মুখ্যমন্ত্রীর নির্দেশে রামেশ্বর মন্দির সংস্কারের কাজ শুরু

মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের রামেশ্বর মন্দির সংস্কারের কাজ শুর হয়ে গেল। ১ কোটি টাকা খরচ করে সংস্কার করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) পশ্চিমাঞ্চলের একটি জেলা হল ঝাড়গ্রাম(Jhargram)। একসময়কার অবিভক্ত মেদিনীপুর ও পরবর্তীকালের পশ্চিম মেদিনীপুর জেলার মহকুমা হিসাবে থাকা ঝাড়গ্রামকে পূর্ণাঙ্গ জেলার মর্যাদা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার তাঁর আরও এক উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রায় কোটি টাকায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের রামেশ্বর মন্দির(Rameshwar Temple) সংস্কারের উদ্যোগ নিল সেখানকার জেলা প্রশাসন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে। নতুন রঙে মন্দির প্রাঙ্গণ সাজানো হচ্ছে। একইসঙ্গে পানীয় জলের ব্যবস্থা ও শৌচাগার সংস্কার করা হচ্ছে। মন্দিরটি সংস্কারের কাজ শেষ হলে পর্যটকদের(Tourists) ভিড় বাড়বে। মন্দির প্রাঙ্গণে পর্যটকদের জন্য বিশ্রামাগার নির্মাণ সহ একাধিক উন্নয়নের কাজ চলছে। 

রাজ্যের পর্যটন মানচিত্রে থাকা ঝাড়গ্রাম জেলাজুড়েই শীতের আমেজ পড়তেই পর্যটকদের ভিড় চোখে পড়ে যা প্রায় মার্চ মাস অবধি থাকে। নয়াগ্রাম ব্লকের দেউলবাড়ে সুবর্ণরেখা নদী রয়েছে। নদীর তীর লাগোয়া কয়েক একর জায়গাজুড়ে প্রাচীন রামেশ্বর শিব মন্দিরটি রয়েছে। এই মন্দিরটি মাকড়া পাথরে তৈরি। মন্দিরের ভিতরেই রয়েছে গর্ভগৃহ। গর্ভগৃহের ভিতর একসঙ্গে ১২টি শিবলিঙ্গ রয়েছে। এই মন্দির ঘিরে নানা জনশ্রুতি রয়েছে। অনেকে মনে করেন, সীতার বনবাসকালে শিব চতুর্দশীর ব্রত উদযাপনের জন্য এই মন্দিরটি স্থাপন করা হয়। রামচন্দ্রের অনুরোধে স্বয়ং বিশ্বকর্মা মন্দিরটি তৈরি করেছিলেন। আবার মন্দিরটিকে পুরীর জগন্নাথ মন্দিরের সমসাময়িক বলে অনেকে মনে করেন। এই মন্দিরের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরের মিল রয়েছে। একসময় নয়াগ্রাম এলাকা ছিল ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ পরগনার অধীনে। একাদশ-দ্বাদশ শতকের শুরুর দিকে ওড়িশার চোল গঙ্গদেব রাজাদের আমলে মন্দিরটি তৈরি হয়। সকালে একটি নির্দিষ্ট সময়ে সূর্যের প্রথম কিরণ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে চারপাশ আলোকিত করে তোলে। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও ওড়িশা, ঝাড়খণ্ড থেকে বহু মানুষ মন্দির দেখতে আসেন।

ঝাড়গ্রাম জেলা প্রশাসনের আধিকারিকেরা জানিয়েছেন, মন্দিরটি সংস্কার করতে আনুমানিক ১ কোটি টাকা খরচ হচ্ছে। মন্দির সংস্কার হলে পর্যটক সমাগম বাড়বে। সারা বছরই মন্দিরে দর্শনার্থীরা আসেন। মন্দির সংস্কারের ফলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। মন্দিরটি সংস্কার হওয়া খুবই প্রয়োজন ছিল। তবে এই এলাকায় হাতির সমস্যা দিন দিন বাড়ছে। তাই এলাকায় নজরদারিও বাড়ানো হচ্ছে। যদিও এলাকাবাসীর দাবি, মূল মন্দিরের সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা এখনও সুগম নয়। যার জন্য যত সংখ্যক পর্যটক এখানে আসার কথা তা আসতে পারে না। সূত্রে জানা গিয়েছে, মন্দির সংকারের কাজ শেষ হলে মুখ্যমন্ত্রী সেখানে পুজো দিতে যাবেন। 

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী