তৃণমূল নেতা মতিরুল খুনে গ্রেফতার ১, আটক ১

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার তৃণমূল কংগ্রেস (TMC) নেতা মতিরুল বিশ্বাস (Matirul Biswas) খুনের (Murder) ঘটনায় একজনকে গ্রেফতার করল নওদা থানার পুলিশ। আটক করা হয়েছে আরও একজনকে। শুক্রবার গভীর রাতে নদিয়া জেলার থানারপাড়া এলাকা থেকে একজনকে গ্রেফতার ও একজনকে আটক করেন তদন্তকারীরা। গ্রেফতার হওয়া অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’ জনের নাম ইসরাফিল শেখ এবং সাহেব শেখ। খুনের তদন্তে নেমে শুক্রবার রাতভর তল্লাশি চালিয়ে নদিয়ার থানারপাড়া এলাকা থেকে একজনকে গ্রেফতার ও একজনকে আটক করে পুলিশ। অভিযুক্তদের দফায় দফায় জেরা করে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। কেন তৃণমূল নেতাকে খুন করা হয়েছে, এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে, কারোর নির্দেশে খুন করা হয়েছে কিনা সমস্ত বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নদিয়ার তৃণমূল নেতা মতিরুল বিশ্বাসকে গুলি করে খুন করা হয়। বোমা মেরে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। এই খুনের ঘটনায় ইতিমধ্যে সিআইডি তদন্তের দাবি করেছেন নিহতের স্ত্রী রিনা বিশ্বাস।

উল্লেখ্য‌ মতিরুল বিশ্বাস নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সংঘ্যালঘু সেলের নেতা ছিলেন। তাঁর স্ত্রী রিনা বিশ্বাস নারায়নপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান। তাঁদের ছেলে মুর্শিদাবাদে এক মিশনে থেকে পড়াশোনা করে। সেখানে ছেলের কাছে গিয়েছিলেন তিনি। ঘটনার দিন নওদার মহম্মদপুর এলাকা থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাড়ি ফেরার পথে টিয়াকাটা ফেরিঘাটে ওই তৃণমূল কংগ্রেস নেতার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। প্রথমে তাঁকে লক্ষ্য করে বোমাবাজি করে আততায়ীরা, পরে গুলি করা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে