ছানা খাওয়ার পর মৃত্যু ১ ব্যক্তির, অসুস্থ একই পরিবারের আরও ১০

ছানা খাওয়ার পর মৃত্যু হল এক ব্যক্তির। ছানা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন ওই পরিবারের আরও ১০ জন সদস্য। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ছানা খাওয়ার পর মৃত্যু হল এক ব্যক্তির। ছানা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন ওই পরিবারের আরও ১০ জন সদস্য। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায় (Kalna)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, ছানা খাওয়ার পর বিষক্রিয়ার জেরেই ওই ব্যক্তির মৃতু হয়েছে। একইসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন ওই পরিবারের আরও ১০ জন সদস্য। স্থানীয়রা জানান, গত ২৭ জুন কালনার বাসিন্দা গোপাল প্রামাণিক এবং তাঁর পরিবারের সদস্যরা ছানা খেয়েছিলেন। অভিযোগ, তারপরই একে একে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। শুরু হয় বমি, পেট ব্যথা-সহ একাধিক শারীরিক সমস্যা। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের সেদিন রাতেই কালনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পর গোপাল প্রামাণিকের শারীরিক অবস্থার অবনতি হয়। অবশেষে বৃহস্পতিবার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গোপালবাবুর। অন্যদিকে এই ঘটনা নিয়ে গোপাল প্রামাণিকের মৃত্যুর আগেই পুলিশের দ্বারস্থ হয়েছিল ওই পরিবার। ছানা ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন তারা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই ছানা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃত গোপাল প্রামাণিকের পরিবারের দাবি, ছানা খাওয়ার পর বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে গোপালবাবুর। তাঁদের যুক্তি, পরিবারের যে সদস্যরা ছানা খেয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েছেন। প্রত্যেকের শরীরে উপসর্গও এক। পরিবারের সদস্যদের দাবি, পরিবারের যারা সেদিন ওই ছানা খাননি, তাঁরা সুস্থ রয়েছেন। অন্যদিকে গোপাল প্রামাণিকের মৃত্যুতে বিষক্রিয়ার ভূমিকাকে মান্যতা দেননি চিকিৎসক। কালনা হাসপাতালের সুপার চিকিৎসক অরূপরতন করন জানান, ‘গোপাল প্রামাণিকের আগে থেকেই হার্টের অসুখ ছিল। তিনি হসপিটালের HDU তে ভর্তি ছিলেন। তাঁর মৃত্যুর কারণ সেই হার্টের সমস্যা। খাবারে বিষক্রিয়ার কারণে কিছু হয়নি।’

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল