বিরোধীদের মুখে ঝামা ঘষে দিল নির্বাচনী পরিসংখ্যান

এবার তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মাত্র ১০ শতাংশ আসনে। ভোট হচ্ছে ৯০ শতাংশ আসনে। এতেই পরিষ্কার বিরোধীদের দাবি কতটা বেকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) ঘোষণার সময় থেকেই চিল চিৎকার জুড়েছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, শাসক দল তাঁদের প্রার্থীদের হুমকি ধমকি দিচ্ছে, মনোনয়ন দিতে দিচ্ছে না, জোর করে মনোনয়ন প্রত্যাহার করাচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সব কিছুকেই কার্যত ধুয়ে দিল নির্বাচনী পরিসংখ্যান। যে পরিসংখ্যান কার্যত বলে দিচ্ছে বিরোধীদের তোলা অভিযোগগুলি কতটা সারবত্তাহীণ। রাজ্য নির্বাচন কমিশনের(West Bengal State Election Commission) সূত্রে প্রাপ্ত তথ্য বলে দিচ্ছে ২০১৮ সালের তুলনায় ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে অনেক বেশি আসনে লড়ছে বিরোধী দলের প্রার্থীরা। ২০১৮ সালের নির্বাচনে তৃণমূল ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। ভোট হয়েছিল ৬৬ শতাংশ আসনে। কিন্তু এবার তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মাত্র ১০ শতাংশ আসনে। ভোট হচ্ছে ৯০ শতাংশ আসনে। আর ছবিটাই বলে দিচ্ছে বিরোধীদের অভিযোগ কতটা সারবত্তাহীণ।

আরও পড়ুন পাটনার পথে মমতা – অভিষেক, রাজ্যে শুরু তৃণমূলের ভোট প্রচার

কমিশনের তথ্য বলছে এবার রাজ্যের ২২টি জেলায় পঞ্চায়েতের ভোট হচ্ছে। এই ২২টি জেলার মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে জেলা পরিষদ নেই। বাকি ২০টি জেলায় তা আছে। সেই জেলা পরিষদে তৃণমূল(TMC) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মাত্র ৮টি আসনে। বাকি ৯২০টি জেলা পরিষদের আসনে কিন্তু ভোট হচ্ছে। আবার পঞ্চায়েত সমিতি স্তরে ৩৪৩টি ব্লকের মোট ৯ হাজার ২১৭টি আসনের মধ্যে ৭৫৯টিতে লড়াই হচ্ছে না। কেননা সেখানে বিনা প্রতিদ্বমদ্বিতায় জয় এসে গিয়েছে। আবার রাজ্যের ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনের মধ্যে লড়াই নেই মাত্র ৬,২৩৮টিতে। বাকি আসনে কিন্তু ভোট হচ্ছে। সার্বিক ভাবে দেখা যাচ্ছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় ৭৪ হাজার আসনের মধ্যে ৯০ শতাংশ আসনেই কিন্তু ভোট হচ্ছে। কেননা সেখানে লড়াইয়ের ময়দানে থাকছে বিরোধীরা। আর এখানেই তাই কার্যত বোঝা যাচ্ছে বিরোধীদের অভিযোগ কতটা সারবত্তাহীণ।

আরও পড়ুন কেন্দ্রীয় সুবিধা পাইয়ে দিতে বাংলার OBC-দের EWS’র সংরক্ষণ দিচ্ছে রাজ্য

শুধু তাই নয়, রাজ্যের নির্বাচনী ইতিহাস বলছে, এর আগে বাংলার বুকে পঞ্চায়েত নির্বাচনে এত বেশি সংখ্যক আসনে কোনওদিন লড়াই হয়নি। কিছুদিন আগেই কাকদ্বীপে শেষ হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) জনসংযোগ যাত্রা। সেই কাকদ্বীপের সভায় দাঁড়িয়ে অভিষেক বলেছিলেন, বামেরা আমজনতার যে গণতান্ত্রিক অধিকার(Democratic Rights) ছিনিয়ে নিয়েছিল তা তৃণমূল আমজনতাকে ফিরিয়ে দিয়েছে। অভিষেকের এই দাবি যে মিথ্যা নয় সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের পরিসংখ্যান। পঞ্চায়েত ভোটের ইতিহাসে কখনও এত কম সংখ‌্যক আসনের ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়-পরাজয়ের হিসাব এর আগে কখনই হয়নি। বিরোধীরা কার্যত একত্র হয়ে এবার প্রায় ৯০ শতাংশ আসনে প্রার্থী দিতে সক্ষম হয়েছে। তার পরেও মিথ্যার প্রচার চালিয়ে যাছে তাঁরা।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩