৩ বছরের বেশি সময় ধরে থাকা আইসি’দের তালিকা তৈরির নির্দেশ

লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল এ রাজ্যের পুলিশ প্রশাসনেও। ৪টি তালিকা তৈরি করা হচ্ছে রাজ্য পুলিশের IC-দের।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র কয়েকটা মাস। তারপরেই বেজে উঠবে ২৪’র ভোটের(General Election 2024) দামামা। সেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল এ রাজ্যের পুলিশ প্রশাসনেও(Police Administration)। রাজ্য পুলিশের যেসব IC ক্রিমিনাল কেসে বিচারাধীন তাঁদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হল। গতকাল রাজ্য পুলিশের এডিজি(সদর) কে জয়রামন এই তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। তালিকা তৈরি করবেন সব জেলার পুলিশ সুপার(Police Super), ডিআইজি(DIG) এবং কমিশনারেট কর্তৃপক্ষ। তালিকা পেশ করতে হবে ৪ নভেম্বরের মধ্যে। রাজ্য পুলিশ প্রশাসনের এক সূত্র জানাচ্ছে, এই নির্দেশিকায় মোট ৪টি তালিকা তৈরি করতে বলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, কোন কোন IC নিজের জেলায় পোস্টিং রয়েছেন এবং কোন কোন IC রাজ্য পুলিশের একই ইউনিটে ৩ বছর ধরে রয়েছেন।  

উল্লেখ্য, লোকসভা নির্বাচন ২০২৪ সালের গোড়ায় হওয়ার কথা। এই কথা মাথায় রেখেই তালিকাটি তৈরি করা হচ্ছে। কারণ, নির্বাচন বিধি কার্যকর হলেই রাজ্যজুড়ে শুরু হবে IC-দের বদলি। তাই এই গুরুত্বপূর্ণ তালিকা তার আগেই হাতে নিয়ে ভোটের প্রাথমিক প্রস্তুতি সেরে রাখতে চাইছেন পুলিশ প্রশাসনের কর্তারা। এদিকে গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, রাজ্য ও কলকাতা পুলিশের প্রায় ৮০ জনের একটি তালিকা বিজেপির পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে। ওই পুলিশ আধিকারিকেরা, শাসক দলের হয়ে কাজ করেন, এমনই অভিযোগ বিজেপির। ওই সব আধিকারিকেরা যাতে ২৪’র ভোটে কোনও দায়িত্ব না পান তার জন্যই ওই তালিকা জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা দিতে চলেছে বিজেপি। এমনকি যে সব পুলিশ আধিকারিক এক জেলায় কয়েক বছর ধরে রয়ে গিয়েছেন তাঁদের সরানোর দাবিও পদ্ম শিবিরের তরফে করা হতে পারে বলা জানা গিয়েছে।

ব্লাড প্রেশার বাড়লে নুন খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত? জেনে নিন কি বলছে গবেষণা

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

‘এখনই রাজনীতিতে নামার সময় নয়’, CJP-র ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা অভিজিৎ দীপকের

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস

হিমাচলে বাড়ি ভেঙে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত ২ শিশু

দু’দশকের অপেক্ষার অবসান! মুখ্যমন্ত্রীর হাতেই হবে রঘুনাথপুরে ৩৬০০ কোটির শিল্পের সূচনা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?