করোনা সংক্রমণ ঠেকাতে দেওয়া হয়েছিল জামিন, ফের সংশোধনাগারে ফেরার নির্দেশ

২ হাজার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে প্যারোলে জামিন দেওয়া হয়েছিল। তাঁদের অবিলম্বে ফের  সংশোধনাগারে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিবেদন: বেড়েছিল করোনা (CORONA) সংক্রমণ। এই পরিস্থিতিতে ২ হাজার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে প্যারোলে জামিন দেওয়া হয়েছিল। সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছিল কারা দফতর। করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই প্যারোলে মুক্তি প্রাপ্তদের ফের সংশোধনাগারে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

কারা দফতরের নির্দেশ, আগামী ২ মাসের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের সংশোধনাগারে ফিরতে হবে। উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে প্যারোলে ছাড়া হয়েছিল ২ হাজার জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের। তাঁদের অবিলম্বে ফের  সংশোধনাগারে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। আক্রান্ত ২ হাজার ২৪৩ জন। গত ২৪ ঘণ্টার পজেটিভ রেট ১৫ শতাংশ। সংক্রমণের হারে প্রথম উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ৪৪৬ জন। দ্বিতীয় স্থানে কলকাতা। আক্রান্ত ৪২৩ জন।

কারা দফতর সূত্রে জানা গিয়েছে, বন্দিরা সংশোধনাগারে ফিরে এলে আর সংক্রমণের ভয় নেই। আরও জোর দেওয়া হয়েছে কোভিড বিধি নিষেধের ক্ষেত্রে। থাকবে মাস্ক, স্যানিটাইজার। সামান্য শরীর খারাপ হলেই করা হবে স্বাস্থ্য পরীক্ষা।

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক