লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন, ব্যাহত খড়গপুর শাখার ট্রেন চলাচল

দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। প্রসঙ্গত, বিকেল প্রায় ৫ টা নাগাদ পণ্যবাহী এক্সপ্রেস ট্রেনটির তিনটি বডি লাইনচ্যুত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঁকরাইল এর কাছে লাইনচ্যুত পার্সেল ট্রেন। যার জেরে রবিবার বিকেলে দক্ষিণ-পূর্ব শাখায় ব্যাহত হয় রেল চলাচল। দীর্ঘক্ষণ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়েছিল লোকাল ও এক্সপ্রেস ট্রেন। এমনকি বাতিল করা হয়েছিল একাধিক ট্রেনকে। স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা।

রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। প্রসঙ্গত, বিকেল প্রায় ৫ টা নাগাদ সাঁকরাইলের ওপর দিয়ে যাওয়ার সময় পণ্যবাহী এক্সপ্রেস ট্রেনটির তিনটি বডি লাইনচ্যুত হয়। অসমের আজারা থেকে ভাস্কো-দা- গামা যাচ্ছিল ওই ট্রেনটি। আর এর জেরেই নাকাল হতে হয় যাত্রীদের। দীর্ঘক্ষণ বন্ধ থাকে মিডল,  আপ ও ডাউন লাইন। ফলে হাওড়া খড়গপুর রুট বন্ধুর থাকে দীর্ঘক্ষণ। বিভিন্ন ট্রেনে পরিষেবা বিপর্যস্ত হয়ে রাত্রি পর্যন্ত। রেল সূত্রে জানানো হয়েছে, ওই ট্রেনে অতিরিক্ত পণ্য বোঝাই করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে। রেলকর্মীরা লাইনচ্যুত বগিগুলি দীর্ঘ চেষ্টার পরে তুলতে পারে।

জানা গিয়েছে, হাওড়া- পুরুলিয়া এক্সপ্রেস সহ একাধিক ট্রেন চলাচল বন্ধ ছিল।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের