ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু বাবা-মা ও ছেলের

ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন এক দম্পতি এবং তাঁদের একমাত্র সন্তান। তাঁদের বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন এক বৃদ্ধাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি ভোরে মর্মান্তিক দুর্ঘটনা ঘতে গেল হাওড়া(Howrah) জেলার অন্যতম মহকুমা শহর উলুবেড়িয়ার(Uluberia) বুকে। উলুবেড়িয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত ঘোলপাড়া পদ্মপুকুর এলাকায় ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ(Burnt Alive) হয়ে মারা গেলেন এক দম্পতি এবং তাঁদের একমাত্র সন্তান। তাঁদের বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন এক বৃদ্ধাও। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট(Short Circuit) থেকেই আগুন লেগে এই দুর্ঘটনা ঘটেছে। তবে পুলিশ ঘটনার তদন্তে নেমে সব দিক খতিয়ে দেখছে। যারা এই দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁরা হলেন ইয়াসিন মল্লিক(৩২), তাঁর স্ত্রী মহিমা বেগম(২) এবং তাঁদের একমাত্র কন্যাসন্তান হুমায়ারা খাতুন(১)।

ঘটনার সময় ঘরের মধ্যেই ঘুমোচ্ছিলেন তাঁরা। পাশের ঘরে ঘুমাচ্ছিলেন ইয়াসিনের মা নুরজাহান বেগম। ঘরে আগুন লেগেছে বুঝে তিনিই প্রথমে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাঁর আর্ত চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও ততক্ষণে আগুনে তিনজনের মৃত্যু হয়েছে। ইয়াসিনের মা নুরজাহান বেগম গুরুতর জখম হন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। পরে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ অগ্নিদগ্ধ নুরজাহান বেগমকে উদ্ধার করে। উলুবেড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।

পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে। কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইয়াসিন কাটা কাপড়ের কাজের সঙ্গে যুক্ত। তাঁর দাদা কর্মসূত্রে বাইরে থাকে। বাবা বেড়াতে গিয়েছেন। বাড়িতে মা, স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ছিল ইয়াসিন। তখনই ঘটে গেল এই অগ্নিকাণ্ডের ঘটনা। এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।  

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী