আবারও পাশাপাশি ছত্রধর ও পার্থ, জেনে নিন কী হল তারপর…

এক সময়ের ঘনিষ্ঠ হলেও তাঁদের যোগাযোগ নেই দীর্ঘ দিন। তবে ফের পাশাপাশি ২ নেতা। রাত্রে পার্থ খেয়েছেন রুটি ও সবজি। অন্যদিকে অর্পিতা কিছুই খাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৪ দিনের জেল হেফাজতে আছেন পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE)। আপাতত তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল। পয়লা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলে রয়েছেন তিনি। পাশের সেলেই একসময়ের পার্থ ঘনিষ্ঠ ছত্রধর মাহাতো (CHHATRADHAR MAHATO)। এক সময়ের ঘনিষ্ঠ হলেও তাঁদের যোগাযোগ নেই দীর্ঘ দিন। তবে ফের পাশাপাশি ২ নেতা।

২ ছেলের বিয়ের অনুষ্ঠানের জন্য প্যারোলে ছাড়া পেয়েছিলেন ছত্রধর। তাঁর পারিবার সূত্রে খবর, বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগে তিনি প্রথমে গিয়েছিলেন লালগড় স্বাস্থ্যকেন্দ্রে। তারপর অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয়েছিল ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। কয়েক ঘণ্টা চিকিৎসার পর তাঁকে রেফার করা হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। দেওয়া হয়েছিল অক্সিজেন। এরপর রিস্ক বণ্ডে সই করে তিনি রওনা দিয়েছিলেন এনআইএ আদালতের উদ্দেশ্যে। হাসপাতাল থেকে বেরিয়েছিলেন হুইল চেয়ারে চেপে। খারিজ হয়েছিল তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন। তাঁর আইনজীবীর আবেদন ছিল, এসএসকেএম বা অন্য হাসপাতালে চিকিৎসার জন্য। তবে বিচারপতির নির্দেশ ছিল, জেলেই চিকিৎসা করাতে হবে তাঁকে। তারপর থেকে তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল।

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী গত শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানিয়েছিলেন, যে কোনও শর্তে জামিনের। এমনকি প্রভাবশালী তকমা কাটাতে তাঁর মক্কেল বিধায়ক পদ ছাড়তে পারেন, বলেও দাবি করেছিলেন। শুনানির সময় তাঁর আইনিজীবী বলেছিলেন, তাঁর মক্কেলের বয়স ৭১। তিনি অসুস্থ তাই নিয়মিত মেডিক্যাল চেকআপ প্রয়োজন। তবে বিচারপতির নির্দেশে আপাতত ১৪ দিনের জেল হেফাজতে তিনি। এই ক’দিনে তাঁকেও দেখা গিয়েছে হুইল চেয়ারে।

আপাতত, তাঁরা পাশাপাশি সেলে। তবে দেখা হয়নি তাঁদের। কারণ গত শুক্রবার রাতে যখন পার্থকে সংশোধনাগারে নিয়ে আসা হয়, ততক্ষণে জেলবন্দিদের লকআপ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, পার্থের সেলে নেই খাট। রয়েছে ৪ টি কম্বল। রয়েছে কমোড। রাত্রে তিনি খেয়েছেন রুটি ও সবজি। অন্যদিকে আলিপুর জেল সূত্রে খবর, অর্পিতা রাত্রে কিছুই খাননি। সকালে খেয়েছেন চা- বিস্কুট।

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের