দলীয় কার্যালয়ে বসার সম্ভাবনা পার্থ চট্টোপাধ্যায়ের, কী ভাবনা তৃণমূলের?

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ সাড়ে ৩ বছর জেলে থাকার পর জেলমুক্তি হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। বাড়িতে ফিরেই দলীয় কোনও কর্মসূচিতে যোগ দেননি। জেলমুক্তির পরে শুক্রবার প্রথম দলীয় কার্যালয়ে বসতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন বেহালার বিধায়ক কার্যলয়ে বসতে পারেন তিনি। তবে তৃণমূলের পক্ষ থেকে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি তাঁকে নিয়ে। তৃণমূল এখন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে নীরব। গোটা বিষয়টি এখনও আদালতে বিচারাধীন, তাই এই নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

অন্যদিকে, নিজের বিধানসভায় সাধারণ মানুষের কাছে উত্তর চেয়েছেন। নিয়োগ দুর্নীতি নিয়ে প্রমাণ চেয়ে সাধারণ মানুষের কাছেই জবাব চেয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। গিয়েছিল মন্ত্রী পদও। কিন্তু এখনও তিনি বেহালা পশ্চিমের বিধায়ক।

৩ বছর ৩ মাস ১৯ দিন পরে জামিনে মুক্ত হওয়ার পরে এই প্রথমবার জনগণের কাছে আসতে চলেছেন তিনি। নিজের বিধানসভা এলাকায় তাঁর অনুগামীরা লিফলেট বিলি করেছেন, দুয়ারে বিধায়ক। সেখানে নিজের বক্তব্যের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এলাকার মানুষের বক্তব্য জানতে চান। সেখানে রয়েছেন, তিনি কি কারও কাছ থেকে টাকা নিয়েছেন? যদি নিয়ে থাকেন, তাহলে প্রমাণ সহ তা জানানো হোক।

১১ নভেম্বর বাড়িতে ফিরেছেন তিনি। আগামী দিনে সত্যের জয় হবেই। জেল মুক্তি হওয়ার পর বাড়িতে এসে প্রথম বার বিবৃতি দিয়ে জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, নিজের বিধানসভা কেন্দ্রকে নিয়ে তিনি দায়বদ্ধ। যারা তাঁকে সৎ মানুষ মনে করেন, পরপর পাঁচবার তাঁকে নির্বাচনে জিতিয়েছেন, তিনি তাদের কাছেই বিচার চাইবেন। ২০২২ সালে ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। অবশেষে ৩ বছর ৩ মাস ১৯ দিন পর বাড়িতে ফিরলেন তিনি। বাড়ির লোকদের কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন তিনি। চোখেও দেখা যায় জল। ভাইয়ের মেয়ে তাঁকে সামলে নিয়েছেন।

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৪৮ ঘণ্টার ভোগান্তির অবসান! নিউ ফরাক্কায় ধস মেরামতির কাজ শেষ, শুরু ট্রায়াল রান

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের