বৌদির গলায় বঁটির কোপ! রক্তারক্তি কাণ্ড, দুর্গাপুরে পালাতে গিয়ে ধরা পড়লেন দেওর

Share:

নিজস্ব প্রতিনিধি : বৌদিকে বঁটি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ গুনধর দেওরের বিরুদ্ধে। শনিবার সকালে তাঁদের মধ্যে তুমুল অশান্তি বাঁধে। তখনই রেগে গিয়ে বৌদির গলায় বঁটির কোপ বসিয়ে দেন অভিযুক্ত বিষ্ণু নামের এক যুবক। রক্তে ভেসে গেল ঘর। বটির আঘাতে আরও এক জন জখম হয়েছেন। চিৎকার শুনে ছুটে এল প্রতিবেশিরা। পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের লোকজনদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত কালিগঞ্জ এলাকায়। মৃতের নাম বিন্দু রুইদাস, বয়স ৩২। প্রতিবেশীরা জানিয়েছেন, শনিবার(৪ জানুয়ারী)ভোর থেকে দেওর বিষ্ণু রুইদাসের সঙ্গে তাঁর অশান্তি শুরু হয়েছিল। অশান্তির চরম পর্যায়ে পৌঁছোয়। মেজাজ হারিয়ে রান্নাঘর থেকে বঁটি নিয়ে আসেন বিষ্ণু। বৌদির গলায় সোজা কোপ বসিয়ে দেন। এরপরেও থামেন নি অভিযুক্ত ওই যুবক। রুইদাসের শরীরের একাধিক অংশে বঁটি দিয়ে আঘাত করতে থাকেন। রক্তে ছড়াছড়ি হয় গোটা ঘর। সেইসময় উপস্থিত ছিলেন বিষ্ণুর মা অর্থাৎ বিন্দুর শাশুড়ি নিরুপমা রুইদাস। তিনি বাধা দিতে গেলে । কিন্তু বিষ্ণু তাঁকেও আক্রমণ করেন। ধারালো বটির আঘাতে তিনিও জখম হন। 

এদিকে চিৎকার শুনে পাড়ার লোক ছুটে আসেন। সেই সময়েই সুযোগ বুঝে বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত। কিন্তু প্রতিবেশীরা তাঁকে ধরে ফেলেন। সঙ্গ সঙ্গে খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায়। আহত নিরুপমা রুইদাসকে আপাতত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

তবে কী নিয়ে অশান্তি, কেন খুন, এখনও স্পষ্ট হয়নি। স্থানীয়েরা জানিয়েছেন, অভিযুক্ত বিষ্ণুর স্বভাব প্রচন্ড বাজে ছিল। এলাকার মানুষ এবং পরিবারের লোকজনের সঙ্গে সে খারাপ ব্যবহার করত। এমনকি, তাঁর এক আপন ভাইজিকে হেনস্থার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের