অনিয়মিত লোকাল ট্রেনের প্রতিবাদে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া শাখায় অবরোধ

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়ার উলুবেড়িয়ার বীরশিবপুর স্টেশনে অবরোধ হয় সোমবার সকালে। দাবি, অফিস টাইমে হাওড়াগামী পরপর চারটি গ্য়ালপিং ট্রেন থাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ১০০ শতাংশ লোকাল ট্রেন পরিষেবা চালুর পর থেকে অশান্তি লেগেই রয়েছে। বেশিরভাগ জায়গায় দাঁড়াচ্ছে না লোকাল ট্রেন। অধিকাংশ ট্রেন গ্যালপিং করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনই এক অভিযোগে সোমবার ট্রেন অবরোধ করলেন নিত্যযাত্রীরা। রেল সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব রেলের হাওড়ার উলুবেড়িয়ার বীরশিবপুর স্টেশনে অবরোধ হয় সোমবার সকালে।

নিত্যযাত্রীদের অভিযোগ, এই লাইনে একাধিক লোকাল ট্রেন গ্যালোপিং করে দিয়েছে। দীর্ঘক্ষণ পর দু-একটা সাধারণ লোকাল ট্রেন এলেও প্রচণ্ড ভিড় হওয়ায় ওঠা সম্ভব হচ্ছে না। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ রেললাইনে বসে পড়েন নিত্য়যাত্রীরা। ফলে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন আটকে পড়ে বিভিন্ন স্টেশনে। বীরশিবপুর স্টেশনেও একটি দুরপাল্লার ট্রেন থামিয়ে দেয় নিত্যযাত্রীরা। ওই ট্রেনের ইঞ্জিনের সামনেই বসে পড়েন তাঁরা।

নিত্যযাত্রীদের দাবি, অফিস টাইমে হাওড়াগামী পরপর চারটি গ্য়ালপিং ট্রেন থাকে। এরপর একটি বাগনান লোকাল আসে, কিন্তু সেটা এত ভিড় হয় যে অনেকেই উঠতে পারেন না। বারবার স্টেশন মাস্টারকে বলেও কাজ হয়নি। তাই এদিন প্রতিবাদে রেল অবরোধে সামিল হন বীরশিবপুরের নিত্যযাত্রীরা। সপ্তাহের প্রথম দিন ব্যস্ত সময়ে রেল অবরোধ হওয়ায় সমস্যায় পড়েন অন্যান্য ট্রেনে থাকা নিত্যযাত্রীরা। খবর পেয়ে বীরশিবপুরে আসে জিআরপি ও আরপিএফ। ৩০ মিনিটের বেশি অবরোধ চলার পর রেলকর্তাদের আশ্বাসে অবরোধ ওঠে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?