হোস্টেলে নাবালিকা ছাত্রীর ধর্ষণকাণ্ডে গ্রেফতার শিক্ষক

গ্রেফতার হওয়া স্কুল শিক্ষকের নাম রণজিৎ বৈদ্য। রবিবার রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে পেশ করা হয় বারুইপুর আদালতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা মারা গিয়েছেন মাস ৬ আগে। তাই সংসারের হাল ধরতে মাকে পরিচারিকার কাজ নিতে হয়েছে। ফলে তিনি আর ঘরে থাকেন না দিনের অধিকাংশ সময়। নাবালিকা মেয়েকে কে দেখবে এই চিন্তা থেকেই স্কুলের হোস্টেলে রেখে পড়াশোনা করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু সেই হোস্টেলেই যে মেয়ের চরম সর্বনাশ হয়ে যাবে সেটা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি। যখন বুঝলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে। যদিও থানায় অভিযোগ জানাতে পিছুপা হননি। সেই অভিযোগের ভিত্তিতেই এবার গ্রেফতার(Arrest) হলেন এক স্কুল শিক্ষক(School Teacher)। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার কুলতলি(Kultali) থানা এলাকা। গ্রেফতার হওয়া স্কুল শিক্ষকের নাম রণজিৎ বৈদ্য। রবিবার রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে পেশ করা হয় বারুইপুর আদালতে।

জানা গিয়েছে, কুলতলি থানা এলাকার কেওড়াখালি বিদ্যাসাগর ইনস্টিটিউটের হোস্টেলে নাবালিকা ছাত্রীটি থাকত গত ৪ মাস ধরে। অভিযোগ উঠেছে, ওই স্কুলেরই শিক্ষক রণজিৎ প্রতিদিন সকালে হোস্টেলের ঘরে ওই নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণ করে যাচ্ছিল। বিষয়টি প্রথমে নিজের মাকে না জানালেও বার বার তাকে হোস্টেল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলত ওই নাবালিকা ছাত্রী। গতকাল সে সব কথা জানায় তার মাকে। এরপরেই কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার মা। সেই অভিযোগের ওপর ভিত্তি করেই পুলিশ গ্রেফতার করে রণজিৎ বৈদ্যকে। ঘটনা প্রসঙ্গে নাবালিকা জানিয়েছে, ‘আমরা তিনটে মেয়ে একসঙ্গে ঘুমাতাম। আমি একটু দেরি করে উঠতাম। এরপর প্রতিদিন সকালেই স্যার তাদের ঘর থেকে বের করে দিত। আর তারপর আমার সঙ্গে অসভ্যতা করত।’ পুলিশ এখন তদন্ত করে এটা দেখতে চাইছে শুধু এই মেয়েটির সঙ্গেই এই ঘটনা ঘটেছে নাকি ওই হোস্টেলে থাকা আরও মেয়েদের সঙ্গে এই ঘটনা ঘটেছে।

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

মেধা শঙ্করের সঙ্গে প্রেম করছেন সময় রায়না, ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে তারকা যুগল!

বিয়ের আগে প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক! গ্রেফতার ২

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

কর্মরত অবস্থায় পঞ্জাব পুলিশের এএসআইকে গুলি করে হত্যা, হাড়হিম ঘটনা অমৃতসরে

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার