অনলাইনে বোমার হোম ডেলিভারি! পুলিশের জালে ১

পুলিশের চালে ভেস্তে গেল সেই রমরমা ব্যবসা। গ্রেফতার করা হয়েছে চক্রের মূল পাণ্ডা মকবুল শেখকে। কাটোয়ার এই ঘটনায় এলাকা জুড়ে দেখা গিয়েছে চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোমা বিক্রি করা হত অনলাইনে (ONLINE)! ছবি পাঠানো হত বিভিন্ন অ্যাপে। কোনটা পছন্দ তা জানিয়ে করতে হত ‘অ্যাড টু কার্ট’। তারপরে অনলাইনের করতে হত পেমেন্ট। আর এতেই বোমা পৌঁছে যেত সোজাসুজি বাড়ি। যাকে বলা হয় হোম ডেলিভারি (HOME DELIVERY)। পুলিশের (POLICE) তৎপরতায় ধরা পড়ল অভিযুক্ত।

ফোনের মাধ্যমেই চলত বোমার (BOMB) অনলাইন কারবার। বেশ সতর্কভাবেই চলছিল ওই চক্রের ব্যবসা। তবে পুলিশের চালে ভেস্তে গেল সেই রমরমা ব্যবসা। গ্রেফতার করা হয়েছে চক্রের মূল পাণ্ডা মকবুল শেখকে। কাটোয়ার এই ঘটনায় এলাকা জুড়ে দেখা গিয়েছে চাঞ্চল্য। ছড়িয়েছে আতঙ্ক। তবে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালিয়েছিল পুলিশ।

কাটোয়ার মুলটি গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মকবুলের বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয়েছে ৬ টি তাজা বোমা। জানা গিয়েছে, অনলাইনে বুক করা বোমার বিভিন্ন দর। সুতলি বোমার হোম ডেলিভারি করা হত ২৫০ টাকায়। আবার কৌটো বোমা মিলত ৪৫০ টাকায়। স্থানীয় থানা সূত্রে খবর, অভিযান চালিয়ে দেখা যায় গ্রাহককে হোম ডেলিভারি দেওয়ার আগে বোমাকে তাজা রাখতে তা তুষের ওপর শুকোতে দেওয়া হয়েছিল। ধৃত নিজের বাড়ির শৌচকর্ম করার ছাদেই শুকোতে দিয়েছিল ৬ টি বোমা। অভিযান চালিয়ে মূল পাণ্ডাকে গ্রেফতার করার পাশাপাশি বোমা ও পাণ্ডার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, বোমা বিক্রির একাধিক তথ্য পেয়েছে পুলিশ। বোমার একাধিক ছবি পাঠানো হয়েছিল মোবাইল নম্বরে। স্থানীয় থানা জানিয়েছে, ক্রেতাদের খোঁজ চলছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে হাজির হয়েছিল বম্ব স্কোয়াড। বোমা বাজেয়াপ্ত করার পর তা দূরে ও ফাঁকা জায়গায় গিয়ে নিষ্ক্রিয় করা হয়।  

ধৃতের পরিবারের দাবি, বাড়িতে বোমা তৈরি হত না। পাটকাঠি আনতে গিয়ে ছাদে ওঠে বাড়ির ছেলে। তখনই দেখতে পায় বোমা। তা দেখেই ছবি তুলে রেখেছিল ছেলে। প্রতিবেশীদের অভিযোগ, লোকজন ব্যাগ নিয়ে ওর বাড়িতে যেত। শোনা গিয়েছিল বোমা বিক্রি হয়। ওর কথা ছিল ব্যাগ নিয়ে আত্মীয়রা বাড়িতে আসত।

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু