চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুলিশের জালে ধৃত বনগাঁ দমকল ওসি, দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: আয়ের থেকে অনেক বেশি সম্পত্তি। সেই সঙ্গতিহীন সম্পত্তি মামলাতে গ্রেফতার হলেন বনগাঁ দমকলের ওসি (OC)। অভিযুক্তের নাম দেবাশিস হালদার। তাঁকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের (Police) দূর্নীতি দমন শাখা। জানা গিয়েছে, এর আগেও একাধিকবার তাঁর বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। তাঁকে জেরার সময় অসঙ্গতি ধরা পড়তেই গ্রেফতার করা হয়।

অভিযুক্তের নামে এর আগেও ছিল দুর্নীতির একাধিক অভিযোগ। তাঁর আয়ের সঙ্গে সম্পত্তির সামঞ্জস্য নেই। এই অভিযোগের ওপর ভিত্তি করে বুধবার তাঁকে কলকাতায় তলব করে পুলিশ। তাঁকে তলব করেছিল রাজ্য পুলিশের দূর্নীতি দমন শাখা। সেখানেই হাজিরা দিতে এসেছিলেন দেবাশিস। জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে, বলে জানা গিয়েছে। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত উত্তর ২৪ পরগণার বনগাঁর দমকল বিভাগের ওসি। সূত্রের, খবর তাঁকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর ডায়মন্ড হারবারের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। উদ্ধার করা হয়েছে একাধিক নথি। অভিযুক্তের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা দূর্ণীতির অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, এর আগে ডায়মন্ড হারবার দমকলের (Fire Brigade) ওসি ছিলেন তিনি। বনগাঁতে ওসি থাকাকালীন তিনি ৬ মাসের জন্য সাসপেন্ড, ছিলেন বলেও জানা গিয়েছে। সম্প্রতি যোগ দিয়েছিলেন কাজে। তারপরেই তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দূর্নীতি দমন শাখা। তিনি বনগাঁয় থাকলেও তাঁর স্ত্রী ও কন্যা থাকতেন ডায়মন্ড হারবারেই। সেই বাড়িতেই চালানো হয়েছিল তল্লাশি। উল্লেখ্য, গত বুধবার নবান্নে রাজ্যের সব জেলার জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি দমনে দিয়েছিলেন কড়া বার্তা। জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছিলেন। তার পরের দিনই গ্রেফতার হলেন বনগাঁ দমকলের ওসি।

Published by:

Share Link:

More Releted News:

ইডি-সিবিআইয়ের দরজায় তালা দিয়ে দিন, ফের বিস্ফোরক শমীক

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

‘মণিপুরে সাঁজোয়া গাড়ি পাঠাও’, মোদি-শাহকে তুলোধনা মমতার

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘‌কোলাঘাটে গদ্দারবাবু রাস্তা বন্ধ করে দিয়েছে’‌, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ