বেআইনি মাদকের বিরুদ্ধে অভিযানে নেমে বড় সাফল্য পুলিশের

বেআইনি মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানে  নেমে বড়সড় সাফল্য পেলো জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ১৮ টি প্যাকেট মিলিয়ে ১১০ কেজি গাঁজা উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনি মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানে  নেমে বড়সড় সাফল্য পেলো জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। শনিবার সকালে জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানায় খবর আসে জলপাইগুড়িতে এক বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত করা হয়েছে। এরপর সাদা পোশাকের পুলিশ অভিযানে নামে। পান্ডা পাড়া এলাকার বাসিন্দা গোবিন্দ মন্ডলের বাড়িতে  হানা দেয় পুলিশ। তল্লাশি করে ওই ব্যক্তির বাড়ি থেকে ১৮ টি প্যাকেট মিলিয়ে মোট ১১০ কেজি গাঁজা উদ্ধার হয়।

কোতোয়ালি থানার আই সি অর্ঘ্য সরকার বলেন খবর পাওয়ার পর আমাদের টিম ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে অভিযুক্তর বাড়িতে গেলে তার বাড়ি থেকে ১৮ টি গাঁজা বোঝাই প্যাকেট থেকে মোট ১১০ কিলো গাঁজা উদ্ধার হয়। পুলিশকে দেখে অভিযুক্ত বাড়ি মালিক গোবিন্দ মন্ডল পালিয়ে যান। ওই ব্যক্তির কাছে এই বিপুল পরিমাণ গাঁজা কী ভাবে এলো তা নিয়ে রীতিমতো ধন্দে রয়েছেন গোয়েন্দারা। ভাবাচ্ছে। কী ভাবে এত বিপুল পরিমাণ গাঁজা এই ব্যাক্তির কাছে এলো। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি গোবিন্দ মন্ডলের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

জলপাইগুড়ি শহরে মাদক ব্যাবসা সম্প্রতি বেড়ে গিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছিলেন। তা নিয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্তের কাছে অভিযোগও করেন জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। তিনি পুলিশ সুপারকে অনুরোধ করেন এই নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করার। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। গত কয়েকদিন ধরে শুরু হয় বে আইনি মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে লাগাতার অভিযান। সেই অভিযানে সম্প্রতি গ্রেফতার হয় সমীরন বিশ্বাস ও সুশান্ত রায় নামে দুই মাদক ব্যাবসায়ী। এরপর মাদক ব্যাবসার অভিযোগে শহরের ২ নং ঘুমটি এলাকা থেকে গ্রেফতার হয় লালটি পাশোয়ান। অন্যদিকে বেআইনি মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান জেলা জুড়ে লাগাতার চলবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

থানেতে মানব পাচার ও দেহব্যবসার পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা