এবার দুয়ারে বই, পড়ুয়াদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ পুলিশের

পড়ুয়াদের পাশে দাঁড়াতে এবার অভিনব উদ্যোগ পুলিশের। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি পুলিশের উদ্যোগে চালু হয়েছে 'ভ্রাম্যমাণ পাঠাগার'।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার দুয়ারে বই। পড়ুয়াদের পাশে দাঁড়াতে এবার অভিনব উদ্যোগ পুলিশের। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি পুলিশের উদ্যোগে চালু হয়েছে ‘ভ্রাম্যমাণ পাঠাগার’। আসলে পাহাড় জঙ্গলে ঘেরা এই অঞ্চলে নেই উন্নত ইন্টারনেট সংযোগ। তাই পড়াশোনার বিষয়ে কোনও তথ্য জানতে হলেও উপায় নেই। পড়াশোনা সংক্রান্ত কোনও জটিল প্রশ্নের উত্তরের জন্যে একমাত্র ভরসা বই। কিন্তু ওই কয়টা পাতার মধ্যে জটিল জটিল প্রশ্নের উত্তর খোঁজা সম্ভব নয়। এক্ষেত্রে ইন্টারনেটে একটা ক্লিক করলেই সমস্ত ধাঁধার সমাধান হয়ে যায়। কিন্তু বেলপাহাড়ি বাসিন্দাদের সেই উপায় নেই। নানা ধরনের বই পড়ারও জো নেই। কেননা সেখানে নেই একটাও লাইব্রেরি। তাই এবার এলাকার পড়ুয়া থেকে বড়দের সমস্যা দূর করতে অভিনব উদ্যোগ নিল বাঁশপাহাড়ি থানার পুলিশ। মানবিকতার পরিচয় দিলেন তাঁরা।

জানা গিয়েছে, টোটোয় টোটোয় ঘুরবে এই ভ্রাম্যমাণ লাইব্রেরি। যার যা দরকার তা হাতের নাগালে পেয়ে যাবেন। স্কুল চত্বর, গ্রামের মোড়ে, গ্রামীণ হাট-সহ একাধিক জায়গায় ভ্রাম্যমাণ পাঠাগার দেখা যাবে। যেখান থেকে বই নিয়ে পড়তে পারবে পড়ুয়া-সহ বইপ্রেমীরা। বুধবার এই ভ্রাম্যমাণ পাঠাগার উদ্বোধন করেছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা। যেখানে আরও অনেক অতিথি উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, সপ্তাহে দুই দিন তাঁদের থানার অন্তর্গত বাঁশপাহাড়ি, কাঁকড়াঝোড়, আমলাশোল, ভুলাভেদা, তামাজুড়ি-সহ বিভিন্ন গ্রামে পৌঁছে যাবে এই ভ্রাম্যমাণ পাঠাগার। একটি টোটোতে সমস্ত বই পেয়ে যাবেন বইপ্রেমীরা। এছাড়া বাঁশপাহাড়ি হাইস্কুলের পড়ুয়াদের জন্য টিফিনের সময়েও পৌঁছে যাবে এই ভ্রাম্যমাণ পাঠাগার। সেখান থেকে পছন্দমতো বই তুলে পড়তে পারবে পড়ুয়ারা। অর্থাৎ দুয়ারে দুয়ারে এবার বইয়ের ব্যাবস্থা করে দিলেন বাঁশপাহাড়ি থানার পুলিশ।

দিন পনেরো পরে আবার বই ফেরত নেওয়া হবে। স্কুলের পাশাপাশি এলাকার চায়ের দোকানেও পৌঁছে যাবে এই পাঠাগার। প্রত্যেক বুধবার বাঁশপাহাড়ি হাট ও বৃহস্পতিবার ভুলাভেদা হাটেও দেখা মিলবে এই পাঠাগারের। রেজিস্টারে নাম ঠিকানা লিখে ১৫ দিনের জন্য বই নিতে হবে পাঠকদের। বাচ্চা থেকে বুড়ো সকলের জন্যেই সকল ধরনের বই থাকবে এই পাঠাগারে। আপাতত পাঠিগারে ৮০০ বই রয়েছে। আগামী দিনে চাকরির প্রস্তুতির বইও পাওয়া যাবে বলে জানিয়েছেন বাঁশপাহাড়ি পুলিশ ফাঁড়ির ওসি শুভেন্দু রানা।

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের