Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাধন পাণ্ডের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদরা এদিন সাধনবাবুর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। সেই তালিকায় যেমন আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, কুণাল ঘোষ তেমনি আছেন শোভনদেব চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়ার মতো নেতামন্ত্রীরাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ৭১ বছর বয়সে প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমেছে রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদরা এদিন সাধনবাবুর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শোকবার্তায় জানিয়েছেন, ‘রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। সাধন পাণ্ডে ২০১১ সাল পর্যন্ত পাঁচবার কলকাতার বড়তলা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০১১ সাল থেকে তিনি মানিকতলা কেন্দ্রের বিধায়ক। বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সাধনদার সঙ্গে আমার অত্যন্ত হৃদ্য সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি আমার অগ্রজকে হারালাম।’

শোক জ্ঞাপন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । তিনি জানিয়েছেন, ‘তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতে গভীর শূন্যতার সৃষ্টি হল। তাঁর আত্মীয় পরিজনের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা।’ তৃণমূলের মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ জানিয়েছেন, ‘সাধনদার মৃত্যু কার্যত এক বর্ণময় জীবনের অবসান ঘটালো। তাঁর মতো এত বর্ণময় চরিত্র রাজনীতির ময়দানে বড়ই কম দেখা যায়। সাধনদাই আমাকে নিয়ে গিয়েছিল মমতাদির কাছে। কোনওদিনও হারতে দেখিনি একবার ছাড়া। ২০০১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করেছেন।’সাধন পাণ্ডের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, ‘এক অধ্যায়ের অবসান হল। রাজনীতিতে অভিভাবককে হারালাম। বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। সাধন পাণ্ডে একটা রাজনৈতিক অধ্যায়। যে দফতরের অস্তিত্ব রয়েছে বলে কেউ জানত না সেই ক্রেতা-সুরক্ষা দফতরকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি।’

সাধনবাবুর মৃত্যুতে ধাক্কা খেয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, ‘স্পষ্ট কথা বলার ক্ষেত্রে কখনওই পিছিয়ে আসত না সাধন। ধরুন ক্যাবিনেট বৈঠক চলছে, আমরা সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত, সেইসময় সাধন দুম করে একটা কথা বলে দিল। একবারও ভাবল না তাতে মমতা রেগে যাবে কিনা। সাধনের ওই ধরনের কথা শুনে মমতা কখনও কখনও রেগেও যেত। আবার কখনও কখনও প্রশংসাও করত। সুব্রত চলে গেল। সাধনও চলে গেল। মনের মধ্যে একটা শূন্যতা তৈরি হচ্ছে। খুব খারাপ লাগছে।’ সাধনবাবুর অসুস্থতার জন্য তাঁর ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব মুখ্যমন্ত্রী অর্পণ করেছিলেন রাজ্যের অপর মন্ত্রী মানস ভুঁইয়ার হাতে। এদিন সাধনবাবুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে মানসবাবু জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে ক্রেতা সুরক্ষা দফতরকে বিশেষ গুরুত্ব দিয়ে তার দায়িত্ব সাধনদাকে দিয়েছিলেন। তিনি তাঁর কর্মদক্ষতা ও তৎপরতা দিয়ে সেই দফতরকে সাধারণ মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য করে তুলেছিলেন। আমি দফতরের কাজ করতে গিয়ে বারবার তাঁর করে যাওয়া কাজের প্রমাণ পেয়েছি।’

১৫ মিনিটে পুর ভরা টমেটো, সহজ রেসিপিতে বদলে যাবে দুপুরের খাবারের স্বাদ

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১