ভোটের দিনেই লালগড় থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, ছড়িয়েছে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে ষষ্ট দফা লোকসভা নির্বাচন। তারআগে ঝাড়গ্রামে  ছড়িয়েছে উত্তেজনা। শনিবার সকালে ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত লালগড় থানার বেলাটিকরি গ্রাম পঞ্চায়েতের কুরকুট সোল এলাকায়  উদ্ধার হল যুবকের মৃতদেহ। জানা গিয়েছে, নিহত ওই যুবক হলেন উত্তম মাহাতো। তিনি কুরকুট সোল গ্রামের বাসিন্দা। পেশায় উত্তম একজন গাড়ি চালক।

শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা তার ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায়।  যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, নিহত যুবক ভোট দেওয়ার জন্য বাড়ি এসেছিল । তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি মাঠে উত্তম মাহাতোর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা।লোক মুখে শুনে তার পরিবারের লোকেরা ঘটনাস্থলে গিয়ে দেখে উত্তম মাহাতোর দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে।  ভোটের দিন এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে লালগড় থানার বিশাল পুলিশ বাহিনী।  

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উত্তমকে খুন করা  হয়েছে। তবে কি কারনে কে বা কারা উত্তম মাহাতোকে নৃশংসভাবে খুন করেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার হয়েছে।  ইতিমধ্যেই উত্তমের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে উত্তম কোন রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। তাহলে  কি কারণে ভোটের দিন খুন হল উত্তম ? তা নিয়ে উঠছে প্রশ্ন।  

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান