চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবার পোস্টার বিতর্কে শোরগোল বীরভূমে

Curtesy; Google

নিজস্ব প্রতিনিধি: বীরভূমে আবার পোস্টার বিতর্ক। বীরভূমের তৃণমূল নেতা ও সিভিক ভলান্টিয়রের বাড়িতে নাকি মজুত রয়েছে কয়লা, এই রকম অভিযোগ তুলে বীরভূমের দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতে পড়েছে একটি পোস্টার। তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ওই পোস্টারে অভিযোগ জানানো হয়েছে, ‘ তৃণমূল নেতা ও সিভিক ভলান্টিয়রের বাড়িতে নাকি মজুত রয়েছে কয়লা। যশপুর পঞ্চায়েতের সদস্যা আলেয়া বিবি ও তাঁর পরিবারের আত্মীয়দের বাড়িতে হাজার হাজার টন কয়লা মজুত রয়েছে। কিন্তু পুলিশ চুপ। এমনকী দুবরাজপুর থানার সিভিক ভলান্টিয়র মিজানুর রহমান ব-কলমে কয়লা মজুতের কাজ করছেন। পরতপুর গ্রামে ওই সিভিক ভলান্টিয়রের মামা শেখ আফ্সার তাঁর বাড়িতে কয়েক টন কয়লা মজুত করে রেখেছেন। এরপরও কাউকে গ্রেফতার করা হয়নি।’

কে বা কারা এই পোস্টার দিয়েছে তা এখনও জানা যায়নি। তা তদন্ত সাপেক্ষ। দুষ্কৃতী নাকি কোনও রাজনৈতিক বিষয় তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতে।

অন্যদিকে, যশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পরিমল সাউ জানিয়েছেন যে, “এই পোস্টার কারা দিয়েছে বলতে পারব না। আমি দলের উচ্চ-নেতৃত্বকে জানিয়েছি। দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। এলাকার দুষ্কৃতী করছে এই সব কাজ। নিশ্চয় কোনও উদ্দেস্যে রয়েছে। সেই কারণে করছে।” 

Published by:

Share Link:

More Releted News:

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

‘আমার মুখোমুখি বসুন সাহস থাকলে’,‌ প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

মেয়ে-জামাইয়ের কাছে সর্বস্ব হারিয়ে ঘরছাড়া মা, অভিযোগ দায়ের থানায়

‘UCC চালু হলে বেশি ক্ষতিগ্রস্থ হবে আদিবাসীরা’, ঝাড়গ্রাম থেকে সতর্কবার্তা অভিষেকের

‘বাড়ির মায়েদের স্বীকৃতি’,  ভোটপ্রচারে লক্ষ্মীর ভান্ডারকে সমর্থন সিপিআইএম প্রার্থীর

‘হোটেল বুক করে টাকা বিলোচ্ছে‌’,‌ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ