চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রশাসনের নির্দেশিকা বাতিলের দাবিতে বিক্ষোভ আলু চাষীদের

নিজস্ব প্রতিনিধি: আলুর বন্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে জলপাইগুড়ি(Jalpaiguri) জেলা প্রশাসন। প্রসাসনের সেই নির্দেশিকা বাতিল করার দাবিতে পথ অবরোধ করলেন আলু চাষীরা। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন বাহাদুর ও মোহিত নগর এই দুই আলাদা জায়গায় এদিন বিক্ষোভ দেখান কৃষকরা। কৃষকদের অভিযোগ কিছুদিন আগে তাদের সঙ্গে প্রশাসন ও হিমঘর কর্তৃপক্ষের আলোচনা হয়। সেখানে ঠিক হয় আলু হিমঘরে আনলেই সঙ্গে সঙ্গে কৃষকদের বন্ড দেওয়া হবে। কিন্তু হিমঘরে আলু রাখা নিয়ে বুধবার জলপাইগুড়ি জেলা প্রশাসন নতুন নির্দেশিকা জারি করে।

নির্দেশিকায় বলা হয় প্রতি কৃষককে ১০০টি প্যাকেট এর জন্য বন্ড দেওয়া হবে। বন্ড নিতে গেলে কিষান ক্রেডিট কার্ড অথবা জমির দলিল কিংবা কৃষকবন্ধু সার্টিফিকেট প্রয়োজন হবে। পাশাপাশি বন্ড নেওয়ার সময় হিমঘরে পরিচয়পত্র হিসেবে কৃষকদের আধার কার্ড দেখাতে হবে। প্রশাসনের এমন নির্দেশ মেনে নিতে পারছেন না কৃষকরা। এর বিরোধিতা করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুরু করেন পথ অবরোধ। অন্যদিকে বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে বাহাদুর হিমঘরে ভাঙচুর চালানোর অভিযোগ এনেছে হিমঘর কর্তৃপক্ষ।

আন্দোলনকারী কৃষক কুদ্দুস আলম, নির্মল রায়দের দাবি, পূর্বের ঘোষনা অনুয়ায়ী তাঁরা হিমঘরে আলু নিয়ে এসেছেন। কিন্তু আলু নিয়ে এসে দেখেন নতুন নির্দেশিকা জারি করেছে জেলা প্রশাসন। যে নির্দেশিকায় বলা হয়েছে একজন চাষীকে ১০০টি প্যাকেটের বন্ড দেওয়া হবে। কিন্তু কৃষকদের এর থেকে অনেক বেশি  প্রয়োজন। তাই দ্রুত এই নির্দেশিকা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ