উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে যুগ্মভাবে প্রথম প্রীতম-আদিত্য

Share:

নিজস্ব প্রতিনিধি : উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে যুগ্মভাবে প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই পড়ুয়া। ফলপ্রকাশের পরেই দেখা গিয়েছে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে হুগলির আরামবাগের প্রীতম বল্লভ ও পাঁশকুড়ার আদিত্য নারায়ণ জানা। এরা দুজনেই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের ছাত্র। এদের প্রাপ্ত নম্বর ১৯৫-র মধ্যে ১৯৩। ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে প্রীতম ও আদিত্য।

জানা গিয়েছে, আরামবাগের বাসিন্দা প্রীতম বল্লভ ভবিষ্যতে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করতে চান। তবে তার আগে চতুর্থ সেমেস্টারে ভাল ফল করতে চান তিনি। চতুর্থ সেমেস্টারেও এই ধরনের ফল করতে পারলেই মেধা তালিকায় থাকতে পারবেন। সেই প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন। তৃতীয় সেমেস্টার ও চতুর্থ সেমেস্টার নিয়ে তৈরি হবে রেজাল্ট। তাই এখন তাঁর নজর চতুর্থ সেমেস্টার। অন্যদিকে, পাঁশকুড়ার আদিত্যের ভাবনায় এখন শুধুই চতুর্থ সেমেস্টার। ভবিষ্যত নিয়ে তিনি এখনই বলতে নারাজ। তৃতীয় সেমেস্টারের মতো ফল করতে চান চতুর্থ সেমেস্টারে। তাই এখন থেকেই পড়াশোনার দিকে নজর দিয়েছেন তিনি। তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশের আগেই শুরু হয়ে গিয়েছে চতুর্থ সেমেস্টারের প্রস্তুতি। ভবিষ্যতে রেজাল্ট যাতে ভাল হয়, সেদিকে নজর রয়েছে সকলের।

পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে শুধু দুজনই নয়, আরও ২২জন মেধা তালিকায় রয়েছেন। জানা গিয়েছে, এই স্কুল থেকে ৬৪ জন পরীক্ষায় বসেছিলেন। তারমধ্যে ২৪ জনই জায়গা করে নিয়েছে মেধা তালিকায়। চতুর্থ সেমেস্টারেও একই ধারা বজায় রাখতে চান তাঁরা।  এবার ৮ সেপ্টেম্বর – ২২ সেপ্টেম্বর পর্যন্ত ছিল পরীক্ষা। চলতি বছরে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী ৬ লক্ষ ৬০ হাজার। এবারের পরীক্ষার সময় ছিল ১ ঘণ্টা ১৫ মিনিট। জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি মেনে হয়েছে এই পরীক্ষা। এই প্রথমবার স্কুল স্তরের কোনও পরীক্ষায় পরীক্ষার্থীরা  ওএমআর শিটে পরীক্ষা দিয়েছে। প্রচলিত পদ্ধতিকে ভেঙে নতুন নিয়মে হয়েছে পরীক্ষা। গোটা রাজ্যে মোট ১২২-টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। প্রতি বছরের মতো এবছরও বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি ভাষায় প্রশ্নপত্র তৈরি হয়েছে। সেপ্টেম্বরে পরে মার্চে হবে ফের উচ্চমাধ্যমিকের সেমিস্টারের পরীক্ষা। দু’টি পরীক্ষার প্রাপ্ত নম্বরের যোগফলেই উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে