Loading live market data...
Loading active stocks...
Connecting...

উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সরদার, যুগ্মভাবে দ্বিতীয় সুষমা খান ও আবু সামা

উচ্চমাধ্যমিকে ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানাধিকার করেছে বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান এবং উত্তর দিনাজপুরের আবু সানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় আবারও জয়জয়কার জেলার। ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সরদার। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের হিসাবে যা ৯৯.২ শতাংশ। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার ফল ঘোষণা করেন।

উচ্চমাধ্যমিকে ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানাধিকার করেছে বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান এবং উত্তর দিনাজপুরের আবু সামা। ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানাধিকার করেছে চার জন। তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক।

উচ্চমাধ্যমিকে চতুর্থ হয়েছে সৃজিতা বসাক, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং প্রেরণা পাল। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৩। উচ্চমাধ্যমিকে পঞ্চম হয়েছে কৌস্তুভ কুণ্ডু, ঋষিতা সিনহা মহাপাত্র, দীপ্তার্ঘ্য দাস, অঙ্কিতা ঘড়াই, অনন্যা সামন্ত। প্রাপ্ত নম্বর ৪৯২। এ বছর মেধাতালিকায় প্রথম দশে রয়েছে ৮৭ জন। জেলা অনুযায়ী হুগলি জেলা থেকে সবচেয়ে বেশি পড়ুয়া মেধাতালিকায় রয়েছে বলে জানান সংসদ সভাপতি।

সংসদ সভাপতি এদিন সাংবাদিক সম্মেলনে জানান, উচ্চ মাধ্যমিকের পাশের হার ৮৯.২৫ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লাখ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষায় বসেছিলেন ৮ লাখ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছেন ৭ লাখ ৩৭ হাজার ৮০৭ জন। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের পাশের হার বেশি ছাত্রীদের থেকে। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। অন্যদিকে পাশের হারে রাজ্যের অন্যান্য জেলার মধ্যে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। উচ্চমাধ্যমিকে পাশের হারে দশম স্থানে রয়েছে কলকাতা।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি