কোচবিহারে তৃণমূলের কোর কমিটিতে থাকছেন রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহার জেলা তৃণমূলের কোর কমিটিতে জেলায় দলের প্রথমসারির ২৫জন নেতানেত্রীকেই রাখা হয়েছে। থাকছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোষিত হল কোচবিহার(Coachbehar) জেলা তৃণমূলের(TMC) কোর কমিটি। সেখানে জেলায় দলের প্রথমসারির ২৫জন নেতানেত্রীকেই রাখা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। এছাড়াও সেখানে থাকছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ(Rabindranath Ghosh), দলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মণ, বিধায়ক জগদীশ বসুনিয়া, বিনয়কৃষ্ণ বর্মণ, আব্দুল জলিল আহমেদ প্রমুখ। শনিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সই সম্বলিত এই কমিটির নামের তালিকা প্রকাশ করা হয়।

তৃণমূলের প্রকাশিত তালিকায় নাম রয়েছে দলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মণের, নাম রয়েছে কমিটির আহ্বায়ক হিসাবে পার্থপ্রতিম রায়ের, নাম রয়েছে বিনয়কৃষ্ণ বর্মণ, আব্দুল জলিল আহমেদের, নাম রয়েছে পরেশ অধিকারী, উদয়ন গুহ, জগদীশ বসুনিয়া, নিরঞ্জন দত্ত, কমলেশ অধিকারী, সুচিস্মিতা দেব শর্মা দত্ত ও পরিমলে বর্মণের। এছাড়াও এই কমিটিতে ঠাঁই পেয়েছেন জেলার ৬টি পুরসভার দলের ৬ পুরপ্রধান, জেলা পরিষদে দলের জেলা সভাধিপতি এবং ৬টি পুরসভা এলাকার দলীয় ৬ সভাপতি। সব মিলিয়ে ২৫জনের নামের তালিকা এই কোর কমিটিতে থাকছে। যদিও কিছু কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে রবীন্দ্রনাথ ঘোষকে ওই কোর কমিটিতে রাখা হয়নি। তবে বিষয়টি তা নয়। রবীন্দ্রনাথবাবু যেহেতু কোচবিহার শহরের পুরপ্রধান, তাই তিনিও পদাধিকারবলে দলের জেলা কোর কমিটিতে থাকছেন। 

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

দলবদলু দম্পতির ইস্তফা, উপপ্রধানের সমর্থনে নন্দীগ্রামের বয়াল-১ পঞ্চায়েত ফের বিজেপির দখলে

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি