২৪ ঘণ্টা পেরিয়েও চলছে রেল অবরোধ, বাতিল একাধিক ট্রেন

কুড়মি সমাজকে তফশিলি উপজাতি তালিকার অন্তর্ভুক্তি করার পাশাপাশি তাদের মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এই রেল অবরোধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও চলছে অবরোধ। পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে কুড়মি সমাজের বিভিন্ন সংগঠনের উদ্যোগে চলছে এই রেল অবরোধ। কুড়মি সমাজকে তফশিলি উপজাতি তালিকার অন্তর্ভুক্তি করার পাশাপাশি তাদের মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এই রেল অবরোধ। কুস্তাউরের পাশাপাশি রেল অবরোধ চলছে খেমাশুলিতেও। যতদিন না দাবি মানা হচ্ছে এই অবরোধ চলবে বলে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আরপিএফ ও জিআরপির বিশাল পুলিশ বাহিনী।

অন্যদিকে অবরোধের জেরে বাতিল করা ঝয়েছে একাধিক প্যাসেঞ্জার ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। আদ্রা ডিভিশনের তরফে ১১টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। শুধু বাতিল নয় ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে। ৬টি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। অবরোধের জেরে সংক্ষিপ্ত করা হয়েছে ৭টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনের রুট।

উল্লেখ্য কুড়মি সমাজকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল অবরোধের ডাক দিয়েছে কুড়মি সমাজের বিভিন্ন সংগঠন। মঙ্গলবার থেকে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার খেমাশুলি ও পূর্ব রেলের আদ্রা শাখার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ শুরু করে আন্দোলনকারীরা হয়। দাবি যতদিন না মানা হচ্ছে ততদিন অবরোধ চলবে বলে জানান তারা। যে ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, আসানসোল-টাটানগর এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, রাঁচি-আসানসোল স্পেশাল, ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস। অন্যদিলে একাধিক ট্রেন বাতিল এবং ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

কঙ্গোর হ্রদে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের