আগামী ২৪ ঘণ্টা প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, পাহাড়ে নামবে ধস

নিম্নচাপ দুর্বল হলেও উত্তরবঙ্গে আগামিকাল অবধি একইভাবে চলবে বৃষ্টি। দক্ষিণে আপাতত রেহাই দিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুতেই পিছু না ছাড়ছে না বৃষ্টি। বিদায় বেলাতেও মৌসুমি বায়ু দাপট দেখাচ্ছে। কেরল ভাসিয়ে, উত্তরাখণ্ডের সঙ্গেই পাল্লা দিয়ে উত্তরবঙ্গে খেলা দেখাচ্ছে নিম্নচাপ। যদিও হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার দুর্বল হয়ে যাবে নিম্নচাপটি, যা এই মুহূর্তে বিহারে রয়েছে। তারপরেই ঘূর্ণাবর্তে পরিণত হয়ে বিলীন হবে। কিন্তু কিছুতেই চিন্তামুক্ত হচ্ছে না উত্তরবঙ্গ। গত সোমবার থেকে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে উত্তরের জেলাগুলি। পাহাড়ে নেমেছে ধ্বস, বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, তোর্সা, মহানন্দা ও করলা নদী। ঘরছাড়া বহু মানুষ, এর মাঝেই ফের দুসংবাদ শোনাল হাওয়া অফিস।

নিম্নচাপ দুর্বল হলেও উত্তরবঙ্গে আগামিকাল অবধি একইভাবে চলবে বৃষ্টি। দক্ষিণে আপাতত রেহাই দিয়েছে। তবে বুধবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে সারাক্ষণ। কিন্তু তুলনামূলকভাবে উত্তরে প্রবল বৃষ্টি ভাসাবে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার, এই তিন জেলায় লাল সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতে অতি ভারী থেকে প্রবল অর্থাৎ ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে। জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কমলা সতর্কতা এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার শুধুমাত্র আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর। সঙ্গে পূর্বাভাস রয়েছে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতের আমেজ আসবে। দার্জিলিং ও সিকিমে প্রবল বর্ষণে ইতিমধ্যেই ধস নেমেছে পাহাড়ে। মাত্র দু’দিনে দার্জিলিং জুড়ে ৪০০ মিমি বৃষ্টি হয়েছে যা রেকর্ড। দার্জিলিং ও কালিম্পঙে বহু জায়গায় ধস নামায় সমতলের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ