রামপুরহাট মহকুমা আদালতে বকটুই হত্যাকাণ্ডের চার্জ গঠন

এদিন রামপুরহাট মহকুমা আদালতের Fast Track Court-এ আদালতের জেলা অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে বকটুই হত্যাকাণ্ডের চার্জ গঠন করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রামের চায়ের দোকানে বসে থাকাকালীন অবস্থায় খুন হয়েছিলেন গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান। সেই খুনের ঘটনায় একই দলের সমর্থক হয়ে বিরুদ্ধে গোষ্ঠীর সদস্যদের বাড়িতে চলেছিল ভাঙচুর, লুঠপাট আর অগ্নিসংযোগের তাণ্ডব। আর সেই ঘটনার মাঝেই একটি বাড়িতে বাইরে থেকে শিকল তুলে দিয়ে তাতে আগুন ধরিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয় ১০জনকে। যাদের মধ্যে মাত্র ১জন ছিলেন পুরুষ আর বাকিরা মহিলা ও শিশু। সেই চাঞ্চল্যকর ঘটনা হল ২০২২ সালের ২১ মার্চ সন্ধ্যায় বীরভূম জেলার(Birbhum District) রামপুরহাট থানার(Rampurhat PS) বড়শাল গ্রাম পঞ্চায়েতের বকটুই গ্রামে ঘটে যাওয়া হত্যাকাণ্ড যা বকটুই গণহত্যা(Boktui Massacre) নামেও পরিচিত। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশে সিবিআই(CBI) তদন্ত চলছে। কিন্তু মূল ঘটনার প্রায় ২ বছর ৪ মাস পর এদিন অর্থাৎ শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে(Rampurhat Sub Division Court) চার্জ গঠন(Framing Charge) করা হল।

জানা গিয়েছে, এদিন রামপুরহাট মহকুমা আদালতের Fast Track Court-এ আদালতের জেলা অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে বকটুই হত্যাকাণ্ডের চার্জ গঠন করা হয়। পাশাপাশি এই মামলায় আগামী ১২ ও ১৩ আগষ্ট সাক্ষ্য গ্রহণ ও প্রমাণের দিনও ধার্য করেছে আদালত। এদিনের চার্জ গঠনের সময় উপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবী পার্থ তপশ্রী। ২০২২ সালের ২১ মার্চ সন্ধ্যায় বগটুই মোড়ে বোমা ও গুলির আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ। সেই ঘটনার জেরে সেই রাতেই অশান্ত হয়ে ওঠে বকটুই গ্রাম। অগ্নিসংযোগ করে শিশু ও নারী সহ ১০ জনকে হত্যা করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। গণহত্যা মামলার তদন্ত করতে গিয়ে মোট ২৬ জনকে গ্রেফতার করে সিবিআই ও পুলিশ। এদের মধ্যে ২জন নাবালক আগেই জামিন পেয়েছে এবং মূল অভিযুক্ত লালন শেখ সিবিআই হেফাজতে থাকাকালীন সময়ে অস্বাভাবিক ভাবে মারা যান। এদিন চার্জ গঠনের সময় তাই বাকি ২৩জনকে অভিযুক্ত হিসাবে রামপুরহাট মহকুমা আদালতের বিচারকের সামনে হাজির করা হয়।

কার্যত এই চার্জ গঠনের মধ্যে দিয়েই এদিন থেকে বকটুই হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া শুরু হল। এর আগে সিবিআই আদালতে চার্জশিট পেশ করেছিল। সেই চার্জশিট(Charge Sheet) দেখেই এদিন আদালত বকটুই হত্যাকাণ্ডের চার্জ গঠন করেছে। এবার এই চার্জ ধরেই মূল বিচারপ্রক্রিয়া শুরু হবে। চার্জশিট পেশ ও চার্জ গঠনের মধ্যে ফারাক হল – তদন্তকারী সংস্থা কোনও ঘটনায় তদন্তের পরে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় চার্জ গঠন করে তা আদালতে পেশ করে। আদালত সেই চার্জশিট দেখে ঠিক করে যাদের নামে ও যে যে ধারায় তাঁদের অভিযুক্ত হিসাবে তদন্তকারীরা চিহ্নিত করেছেন সেই সব ব্যক্তির বিরুদ্ধে মামলা চলবে কী চলবে না এবং কোন কোন ধারাগুলি বজায় রেখে সেই বিচার প্রক্রিয়া চলবে। সেই বিচার্য বিষয়ই হল চার্জ গঠন। তাই চার্জশিতে নাম থাকলেও আদালতে মনে হলে সেখান থেকে কারও নাম যেমন বাদ দিতে পারে তেমনি কারও নাম যুক্তও করতে পারে। আবার যে যে ধারায় কাউকে অভিযুক্ত হিসাবে তুলে ধরে চার্জশিট পেশ করা হয়, চার্জ গঠনের সময় আদালত তা একই রাখতে পারে বা তাতে বদল ঘটাতে পারে।

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল