সিগন্যালের আধুনিকীকরণের কাজে বন্ধ রানি শিরোমণি এক্সপ্রেস সহ একাধিক ট্রেন

হাওড়া-আদ্রা ও আদ্রা-হাওড়া এক্সপ্রেস (রানি শিরোমণি এক্সপ্রেস)  যথাক্রমে ২৩ মে থেকে ৩১ মে অবধি এবং ২৪ মে থেকে ১ জুন অবধি বাতিল করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি:  রেলের একাধিক কাজের জন্য বন্ধ থাকছে রানি শিরোমণি (Rani Shiromani) এক্সপ্রেস সহ একাধিক ট্রেন (Train)। যার ফলে দুর্ভোগের শিকার হবেন যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে,  সিগন্যাল ব্যবস্থার আধুনিকীকরণ সহ একাধিক কাজ চলবে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের আদ্রা স্টেশনে। সেজন্যই, খড়্গপুর- আদ্রা শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, ১৩ মে থেকে। রেল সূত্রে জানা গিয়েছে আগামী ৩১ মে পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। দক্ষিণ পূর্ব রেল এবং খড়্গপুর ও আদ্রা ডিভিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হয়েছে।  রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রায় ১৪-টি ট্রেন বাতিল করা হয়েছে।  এর মধ্যে রয়েছে রানি শিরোমণি এক্সপ্রেস। কী কী ট্রেন তা জানিয়ে দেওয়া হচ্ছে খবরে।

 উল্লেখ্য, সম্প্রতি রেল (Rail) অ্যাপে দেখা যাচ্ছিল ‘রানি শিরোমণি এক্সপ্রেস’ নাম। অতএব রানি শিরোমণির (Rani Shiromani) নামাঙ্কিত ট্রেন থাকল। রেলের নয়া মেমোরেণ্ডামে এই নতুন এক্সপ্রেসের (Express) উল্লেখ ছিল আদ্রা- হাওড়া এক্সপ্রেস। প্রায় একই সময়সূচিতে ছিল রানি শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জার ( Fast Passenger)। ওই সময়েই দেওয়া হয়েছে এক্সপ্রেস। রানির নাম নেই কেন? সেই প্রশ্নে ক্ষুব্ধ হয়েছিলেন যাত্রীরা। তবে, অ্যাপে দেখা গিয়েছিল এক্সপ্রেস ট্রেনের নাম রানির নামেই নামাঙ্কিত। যাত্রীরা তবু চাইছেন ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। প্রস্তুতি চলছে গণ ডেপুটেশনের।

করোনার সময় থেকে বন্ধ ছিল হাওড়া আদ্রা শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জার। আপ ৫৮০১৫, ডাউন ৫৮০১৬। পরে অন্যান্য ট্রেন (Train) চললেও আর চালু হয়নি এই ট্রেন।  এই ট্রেন বন্ধ থাকায় তৈরি হয়েছিল ক্ষোভ। অবশেষে চালু হয়েছিল  হাওড়া- আদ্রা- হাওড়া এক্সপ্রেস। প্যাসেঞ্জারের জায়গায় এক্সপ্রেস। রেলের মেমোরেন্ডামে উল্লেখ ছিল না  রানির নাম। আর তা ঘিরেই শুরু হয়েছিল বিতর্ক।

উল্লেখ্য, আইনজীবী ও গবেষক তীর্থঙ্কর ভকতের আবেদনে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন রানি শিরোমণি ট্রেন। যাত্রীদের অভিযোগ, এই ট্রেন যখন চালু ছিল তখন বেশ কয়েকমাস ট্রেনের নাম ঘোষণার সময় এড়িয়ে যাওয়া হত রানির নাম। ব্রিটিশ ভারতের প্রথম রাজনৈতিক বন্দিনী রানি শিরোমণি। তাঁর নাম ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ জেলাবাসী। রানি শিরোমণি ঐক্য মঞ্চ এই নিয়ে বারবার সরব হয়েছে।

ট্রেন ফের চালু হওয়ার পর প্রথম যাত্রা শুরু হয়েছিল বিকেল ৫ টা ৫০ মিনিটে। হাওড়া থেকে যাত্রা শুরু করেছিল নতুন এই এক্সপ্রেস। আদ্রা- হাওড়া (১৮০০৪) রুটে ট্রেন ছাড়ছিল ভোর ৪ টা ৩৫ মিনিটে। পৌঁছাচ্ছিল সকাল ১০ টা ১০ মিনিটে। আবার হাওড়া- আদ্রা (১৮০০৩) ছাড়ছিল বিকাল ৫ টা ৫০ মিনিটে পৌঁছাচ্ছিল রাত ১১ টা ৩০ মিনিটে। স্বভাবিক ভাবেই এক্সপ্রেস হওয়ার জন্য বেড়েছে দাম। আর কমছে স্টপেজ। এই নিয়েই ক্ষুব্ধ যাত্রীরা। তাঁদের দাবি, এই রুটে প্রয়োজন হলে অতিরিক্ত এক্সপ্রেস ট্রেন দেওয়া যেত। ফাস্ট প্যাসেঞ্জার খুব গুরুত্বপূর্ণ ছিল। স্টপেজ কমেনি। যুক্ত হয়েছে এসি কামরা ঠিকই। তবে আগের মতই একটি নির্দিষ্ট রুটে সেই পরিচিত স্টেশনেই দাঁড়াচ্ছে ট্রেন। শুধু শুধু দিতে হচ্ছে বেশি ভাড়া। দাম বাড়ার জন্যও ভুগতে হচ্ছে যাত্রীদের। ফাস্ট প্যাসেঞ্জারে টিকিটের মূল্য ছিল, প্রায় ৪০ টাকা। এখন এক্সপ্রেসের জন্য টিকিটের দাম ১০৫। ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের অন্যতম ভরসা ছিল। অনেক স্টপেজে থামত ট্রেন। টাকাও কম লাগত। আর তুলামূলক গতি ছিল ভালোই। নামেই এক্সপ্রেসে গতি বেড়েছে ঠিকই। তবে নির্দিষ্ট রুটের সব  স্টপেজে দাঁড়াচ্ছে ট্রেন। প্যাসেঞ্জারের মত সুবিধা পাচ্ছেন বেশিরভাগ যাত্রী, তবু গুণতে হচ্ছে বেশি টাকা।   

অভিযোগ, যখন শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন চালু ছিল তখন দীর্ঘ মাস রানির নাম ঘোষণা বন্ধ ছিল। এখনও একাধিক স্টেশনে এক্সপ্রেসের নাম ঘোষণার সময় ঘোষণা করা হয় না রানির নাম। তবে তার পরে দেখা গিয়েছিল, ঘোষণা হচ্ছে রানির নাম। তবে অভিযোগ, ট্রেনে নেই রানির নাম।

 এদিকে কেন্দ্র মান্যতা দেয়নি রানি শিরোমণির গড়কে। রাজ্য সেই মান্যতা দিতে চলেছে গড়কে। ইতিমধ্যেই গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। ইতিহাস প্রিয় মানুষের প্রশ্ন, কেন্দ্র কেন রানি শিরোমণি প্রসঙ্গে উদাসীন? তিনি বঙ্গের রানি ছিলেন বলে না কি আদিবাসী অধ্যুষিত অঞ্চলের রানি ছিলেন বলে? না কি রানির প্রাসাদে হিন্দু-মুসলিম- ওড়িশার মিশ্র স্থাপত্য লক্ষ্য করা যায় বলে? না কি তাঁর অপরাধ তিনি রাজা না হয়ে রানি? তখনকার দিনে রুখে দাঁড়িয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে বলে? প্রশ্ন আরও, না কি রানি শিরোমণিকে আড়াল করার চেষ্টা চলছে রানি লক্ষ্মীবাঈ-কে আরও উজ্জ্বল করতে? ব্রিটিশ ভারতে স্বাধীনতার আন্দোলনে কোনও অ- হিন্দি মহিলাকে স্থান দিতে চায় না কেন্দ্র?  এক্ষেত্রে বলার, রানি শিরোমণি তাঁর সমস্ত কর্মকাণ্ড করে মৃত্যু বরণ করেন  ঝাঁসির রানির জন্মের প্রায় ১৬ বছর আগে। যদিও রানি শিরোমণির প্রয়াণের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্বাভাবিক মৃত্যু না গুপ্তহত্যা তা নিয়ে রয়েছে বিতর্ক। দুঃখের কথা, শিরোমণিকে অনেকেই ভুল করে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ বলে থাকেন কিন্তু কেউ লক্ষ্মীবাঈকে ঝাঁসির শিরোমণি বলেন না। ২ রানিই তাঁদের নিজ কর্মকাণ্ডে ইতিহাসে উজ্জ্বল। ২ টো সম্পূর্ণ ভিন্ন সময়, তবে এই আচরণ কেন? উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত আদায় শুরু করেছে রানি শিরোমণি ঐক্য মঞ্চ। দেওয়া হবে গণ ডেপুটেশন। দাবি, ওই রুটে ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন চালু করা হোক। আরও দাবি, ট্রেনে লেখা হোক রানির নাম। রেল কর্তৃপক্ষ যাই করুক না কেন, জনগণ কিন্তু ট্রেনকে বলছে, ‘রানি শিরোমণি এক্সপ্রেস’। বলতে শোনা যাচ্ছে না আদ্রা- হাওড়া এক্সপ্রেস। তবু তাঁদের দাবি, এই রুটে ফের চালু করা হোক রানি শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জার।

যদিও সাউথ ইস্টার্ন রেলওয়ের ফেসবুক প্রোফাইলে এই ট্রেনের নামে ‘রানি শিরোমণি’ উল্লেখ নেই। রয়েছে হাওড়া- আদ্রা- হাওড়া এক্সপ্রেস। তা নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। রেল কর্তৃপক্ষ এই ফেসবুক বিজ্ঞাপন অবশ্য সরায়নি।

কোন কোন ট্রেন বন্ধ থাকছে?  ১২৮৮৫ শালিমার-ভোজুডি আরণ্যক এক্সপ্রেস ১৩ মে, ১৪ মে এবং ১৬ থেকে ২০ মে ও ২৪ মে শালিমার থেকে আদ্রা অবধি (ঝাড়খণ্ডের ভোজুডি’র পরিবর্তে) এবং  উল্টো দিকের ট্রেনটি (১২৮৮৬) ভোজুডি থেকে ছাড়ার পরিবর্তে, আদ্রা থেকে ছেড়ে শালিমার অবধি যাবে। আদ্রা স্টেশনে কাজ চলার জন্যই, আদ্রা-ভোজুডি এবং ভোজুডি-আদ্রা যাত্রাপথ এই দিনগুলোর জন্য বাতিল করা হয়েছে। একইরকমভাবে, ১২৮৮৩/১২৮৮৪ সাঁতরাগাছি-পুরুলিয়া ও পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস আগামী ১৪ মে এবং ১৮ মে সাঁতরাগাছি থেকে আদ্রা স্টেশন অবধি চলবে, পুরুলিয়া অবধি যাবে না। একই রকম ভাবে, পুরুলিয়া থেকে ছেড়ে আসার পরিবর্তে, তা আদ্রা স্টেশন থেকে ছেড়ে হাওড়া’র উদ্দেশ্যে যাবে। আদ্রা-পুরুলিয়া এবং পুরুলিয়া-আদ্রা যাত্রাপথ এই দু’দিনের জন্য বাতিল করা হয়েছে।

এদিকে, আদ্রা-মেদিনীপুর-আদ্রা (০৮৬৮০-০৮৬৭৯) মেমু প্যাসেঞ্জার ১৮ মে, ২১ মে এবং ২৪ মে থেকে ৩১ মে অবধি বন্ধ থাকবে। খড়্গপুর-আসানসোল-খড়্গপুর (১৮০২৭/১৮০২৮) মেমু এক্সপ্রেস বন্ধ থাকবে ২৭ মে থেকে ৩১ মে অবধি। শালিমার-ভোজুডি-শালিমার (১২৮৮৫/১২৮৮৬) আরণ্যক এক্সপ্রেস ২১ মে, ২৩ মে, ২৬ মে, ২৭ মে, ২৮ মে এবং ৩০ মে পুরোপুরি বাতিল করা হয়েছে। সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া (১২৮৮৩/১২৮৮৪) রূপসী বাংলা এক্সপ্রেস ২৬ মে থেকে ৩০ মে অবধি পুরোপুরি বাতিল করা হয়েছে। আবার, খড়্গপুর-রাঁচি-খড়্গপুর (১৮০৮৫/১৮০৮৬) মেমু এক্সপ্রেস ২৭ মে থেকে ৩১ মে অবধি বন্ধ থাকবে। ঠিক একইভাবে, খড়্গপুর-গোমো (১৮০২৩) এবং গোমো-খড়্গপুর (১৮০২৪) এক্সপ্রেস যথাক্রমে ২৭ মে থেকে ৩১ মে অবধি এবং ২৮ মে থেকে ১ জুন অবধি বাতিল করা হয়েছে। হাওড়া-রাঁচি-হাওড়া (১৮৬২৭/১৮৬২৮) এক্সপ্রেস শুধুমাত্র ৩০ মে বাতিল করা হয়েছে। হাওড়া-আদ্রা (১৮০০৩) ও আদ্রা-হাওড়া (১৮০০৪) এক্সপ্রেস (রানি শিরোমণি এক্সপ্রেস)  যথাক্রমে ২৩ মে থেকে ৩১ মে অবধি এবং ২৪ মে থেকে ১ জুন অবধি বাতিল করা হয়েছে। অন্যদিকে, হাওড়া-আদ্রা-চক্রধরপুর (১৮০১১/১৮০১৩) বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ২৭ মে থেকে ৩১ মে অবধি বন্ধ থাকবে এবং চক্রধরপুর বোকারো স্টিল সিটি আদ্রা হাওড়া এক্সপ্রেস (১৮০১২/১৮০১৪) ও আগামী ২৭ মে থেকে ৩১ মে অবধি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট