এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

এদিন সকাল থেকে মৃন্ময় কাশ্যপীর বারাকপুরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হানা দেয় ইডি আধিকারিকরা। তবে বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও এখনও কোনও গ্রেফতারির খবর মেলেনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর মধ্যেও সক্রিয় ইডি। এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়ে এখন জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মাস কয়েক আগে ইডির নজরে এসেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তাঁকে দু’বার তলব করা হলেও দেশে না থাকার কারণে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে হাজির হতে পারেননি। তাঁর বিরুদ্ধে প্রায় লাখ লাখ টাকার নয়ছয়ের অভিযোগ ছিল। যদিও অভিনেত্রী বিষয়টিকে একেবারেই অস্বীকার করেছেন। যাই হোক, এবার ইডির নজরে জ্যোতিপ্রিয়র মল্লিকের ঘনিষ্ঠরা। 

শুক্রবার সকালে জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক মৃন্ময় কাশ্যপীর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। এদিন সকাল থেকে মৃন্ময় কাশ্যপীর বারাকপুরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হানা দেয় ইডি আধিকারিকরা। তবে বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও এখনও কোনও গ্রেফতারির খবর মেলেনি। মৃন্ময় কাশ্যপী বারাকপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপীর স্বামী। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর থেকেই ইডির নজরে ছিলেন জ্যোতিপ্রিয়র আপ্তসহায়ক মৃন্ময়।

পুজোর মধ্যেই এদিন সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মৃন্ময়ের বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি চালায় বেশ কয়েক ঘন্টা ধরে। তবে ইডি একেবারে আচমকাই হানা দেয় মৃন্ময়ের বাড়িতে। উত্তর বারাকপুর এলাকার বজরংবলী অ্যাপার্টমেন্টে থাকেন মৃন্ময় কাশ্যপী। সেই সময় মৃন্ময়ের আবাসনটি ঘিরে রেখেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মুলত, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক থাকাকালীন ঠিক কী ঘটেছিল, সেই ব্যাপারে কতটা কী জানেন, মৃন্ময়ের বাড়িতে কোনও নথি আছে কিনা, সেটা খুঁজতেই ইডির তল্লাশি। তবে এ বিষয়ে মৃন্ময়বাবু বা তাঁর পরিবারের তরফ থেকে এখনও কেউ মুখ খোলেননি।

সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন