ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় শেষ হয়ে গেল একই পরিবারের ৩ সদস্যের প্রাণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে দুর্গাপুজো। বন্ধু- পরিবারকে সঙ্গে নিয়ে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ।  এই আবহে নবমীর রাতে  ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায়   প্রাণ হারালেন  একই পরিবারের তিন সদস্য। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, এই দুর্ঘটনায় নিহতরা হলেন- মা অর্চনা হালদার (৩৪),  বাবা বিক্রম হালদার (৩৭) এবং মেয়ে ১৩ বছরের অনন্যা হালদার। নবমীর রাতে তারা তিন জন জাতীয় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় কলকাতা থেকে শিলিগুড়িগামী একটি বাস  তাদেরকে ধাক্কা মারে। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাস চালক।

দুর্ঘটনার পর  তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য নিয়ে গেলে স্থানীয়রা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে দুর্ঘটনা স্থানে যায় রেজিনগর থানার পুলিশ।  এরপরেই ঘাতক বাসটির চালককে বহরমপুর থেকে  আটক করেছে  পুলিশ।    তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। তবে এই দুর্ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বলা বাহুল্য, দুর্গাপুজোর সপ্তমীর  হুগলির পোলবায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়। তাতে প্রাণ হারান তিন যুবক আহত হয় একজন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে নবমীতে ফের ঘটল দুর্ঘটনা।

হবে না রিসেপশনের অনুষ্ঠান, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

কেরিয়ারের বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে অভিষেকের পথে টাইগার শ্রফ

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি