ট্রেনে লুঠ হয়েছে ১২ লক্ষ টাকার সোনার গয়না, আত্মহত্যার চেষ্টা

জানা গিয়েছে, নৈহাটি স্টেশন থেকে ট্রেন ধরেছিলেন কাঁকিনাড়ার মাদারালের বাসিন্দা মিলনকৃষ্ণ কর্মকার। কলকাতার বউবাজার থেকে তিনি বরাত পেতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ঘটনা ঘটে গেল কাঁকিনাড়া স্টেশনে (STATION)। শিয়ালদা মেন শাখায় চলন্ত ট্রেন (TRAIN) থেকে লুঠ হয়েছে প্রায় ১২ লক্ষ টাকার সোনার গয়না। যার কাছ থেকে লুঠ হয়েছে তিনি ছিলেন সোনার কারিগর। এরপরেই তিনি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত হলেও প্রাণ রক্ষা হয়েছে তাঁর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, নৈহাটি স্টেশন থেকে ট্রেন ধরেছিলেন কাঁকিনাড়ার মাদারালের বাসিন্দা মিলনকৃষ্ণ কর্মকার। কলকাতার বউবাজার থেকে তিনি বরাত পেতেন। নিজের বাড়িতে গয়না তৈরি করে তিনি তা ফের দিয়ে আসতেন দোকানে। বুধবারেও তিনি ১২ লক্ষ টাকার গয়না কলকাতা পৌঁছে দিতে নৈহাটি থেকে ধরেছিলেন শিয়ালদার ট্রেন। আর কাঁকিনাড়া স্টেশনেই দুষ্কৃতীরা তাঁর সোনা ভর্তি ব্যাগ কেড়ে চম্পট দেয়। পরিবার সূত্রে জানা গিয়েছে এরপরে তিনি বাড়িতে ফোন করে বলেছিলেন, এত ক্ষতির পর আর বেঁচে থাকা যায় না। সেই ঘটনা সঙ্গে সঙ্গে রেল পুলিশকে জানিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা।

অন্যদিকে, সব খুইয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মেরেছিলেন তিনি। রেল পুলিশ এবং যাত্রীদের তৎপরতায় উদ্ধার করা হয় তাঁকে। তবে মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। কান দিয়ে হয়েছে রক্তপাত। জানা গিয়েছে, তিনি কল্যাণী হাসপাতালে চিকিৎসাধীন।

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার