শনিতে রাতভর টহল, রবির সকালেও থমথমে মুর্শিদাবাদ, চলছে রুটমার্চ

Share:

নিজস্ব প্রতিনিধি : দুদিন পেড়িয়েও অশান্তির থামার নাম নেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও সুতিতে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা আদালত। সেই মত শনিবার রাতভর সামশেরগঞ্জ ও সুতির বিস্তির্ণ এলাকায় শোনা গিয়েছে ভারী বুটের শব্দ। রাইফেল হাতে উত্তেজনা ছড়িয়ে পড়া এলাকায় কড়া টহলদারি বাহিনীর।

অশান্তি রুখতে একাধিক জায়গায় তল্লাশিও চালাচ্ছে আধাসেনা। শনিবার মোতায়েন হওয়ার পর থেকে শক্ত হাতে হাল ধরতে বদ্ধ পরিকর তাঁরা। সারারাত এলাকায় এলাকায় টহল দিয়েও, রবিবার সকাল থেকে সদাসতর্ক বাহিনী। শনিবার টহলদারির পর বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা গিয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি চলছে। এখানেই শেষ নয়। রাজ্যপুলিশের সঙ্গে যৌথভাবে টানা রুটমার্চের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শামসেরগঞ্জ এবং সুতির মোট ন’টি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয়বাহিনী রয়েছে। অশান্তির আশঙ্কায় রাতে বাড়তি বাহিনীও আনা হয়। আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কেন্দ্রীয়বাহিনীর সদস্যেরা কথা বলেছেন। এলাকায় ছড়িয়ে পড়া উত্তেজনা নিয়ে ভয়ে সিঁটিয়ে রয়েছে তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। রবিবার সকাল থেকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অশান্তি উপদ্রুত এলাকাগুলিতে যৌথভাবে রুটমার্চ শুরু করেছে।

রবিবার সকাল হতেই থমথমে মুর্শিদাবাদের অধিকাংশ এলাকা। এলাকার প্রায় সব দোকানপাট বন্ধ। রাস্তায় লোকজনও বেরিয়েছেন খুব কম। ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধুলিয়ান এবং সুতি স্টেশনে বাড়তি রেল পুলিশ মোতায়েন করা হয়েছে। কলকাতার রুটে সরকারি বাস চলাচল করলেও সংখ্যায় বেশ কম। উত্তরবঙ্গের সঙ্গে সংযোগরক্ষাকারী জাতীয় সড়কেও আধাসেনা মোতায়েন রয়েছে। কোনও অবস্থাতেই বহিরাগতেরা জেলায় প্রবেশ করে যাতে অশান্তি সৃষ্টি করতে না-পারে, তা নিশ্চিত করতে চায় প্রশাসন।

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা