প্রলোভন দেখিয়ে প্রকাশ্যে বৃদ্ধকে বাইকে তুলে নিল দুষ্কৃতীরা, তারপর কী হল?

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : জনবহুল এলাকায় বৃদ্ধকে মোটর বাইকে তুলে নিয়ে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ ২ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কম দামে ইট বিক্রির প্রলোভন মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার শান্তিপুর থানার বড় জিয়াকুর এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে দুজন অপরিচিত ব্যক্তি মোটরবাইকে করে এসে অল্প পয়সায় ইট দেওয়ার প্রস্তাব রাখেন। অল্প পয়সায় ইট পাওয়া যাচ্ছে ভেবে ওই বৃদ্ধ ব্যক্তি তাদের ফাঁদে পা দিয়ে দেয়। এরপর বাড়ি থেকে ১০ হাজার টাকা নিয়ে ওই ২ ব্যক্তির সঙ্গে ইটভাটার উদ্দেশ্যে রওনা হয় বৃদ্ধ। ওই ২জন বৃদ্ধকে ভুল বুঝিয়ে বাইকে তুলে তাকে ইটভাটার উদ্দেশ্যে নিয়ে যায়। যাওয়ার পথে ১২ নম্বর জাতীয় সড়ক থেকে ইটভাটার দিকে না গিয়ে জাতীয় সড়কে উঠলে বৃদ্ধ আপত্তি জানায়। বৃদ্ধকে অভিযুক্তরা জানায়, তাদের একটি কাজ মিটিয়ে ইট ভাটায় যাবে।

অভিযোগ, এরপর ওই বৃদ্ধকে কন্দখোলা পেট্রোল পাম্পের পাশে একটি ফাঁকা রাস্তায় বাইক দাঁড় করিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ২জন। বৃদ্ধের কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে সে সময় কেউ ওই রাস্তায় কেউ ছিল না বলেই জানিয়েছেন ওই বৃদ্ধ। এরপর বাড়ি ফিরে এসে পরিবারকে সমস্ত ঘটনা জানালে পরিবারের লোক থআনায় অভিযোগ জানান। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুই বাইক চালক সহ বাইকটিকে চিহ্নিত করে। তবে তাদের কোন পরিচয় জানতে পাওয়া যায়নি। নম্বর প্লেট ছাড়া বাইকে ঘটনাটি ঘটানোয় দুষ্কৃতীদের খোঁজ এখনও মেলেনি।

ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য পুলিশ সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে ওই দুই ছিনতাইবাজকে খোঁজার চেষ্টা করছে। তবে দিনে দুপুরে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দেখিয়ে ছিনতাই এর ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু