বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে হানা দিল শান্তিনিকেতন থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকালে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে হানা দিল শান্তিনিকেতন থানার ওসি এবং তদন্তকারী অফিসাররা। একাধিকবার কুরুচিকর মন্তব্যের জেরে বিপাকে পড়েছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য।  জানা গিয়েছে, এই মুহূর্তে শান্তিনিকেতন থানার ওসি-সহ চার পুলিশ আধিকারিক রয়েছেন বিশ্বভারতীর উপাচার্যের বাংলোতে। জানা গিয়েছে, বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া ৫ মামলার বিরুদ্ধেই প্রশ্ন করা শুরু করেছে শান্তিনিকেতন পুলিশ। প্রসঙ্গত , উপাচার্য পদের মেয়াদ শেষ হওয়ার আগের দিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ পাতার একটি চিঠি দিয়ে আক্রমণ করেছিলেন তিনি। 

সেই চিঠি নিয়েই শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক। শুধু তাই নয় গত পাঁচ বছরের উপাচার্যের  কার্যকালে বহুবারই বিতর্কে জড়িয়েছিলেন বিদ্যুৎ।  বারবার রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।   উপাচার্য পদ ছাড়ার আগেও বিদ্যুৎ-এর  বিরুদ্ধে আরও চারটি অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করে মামলা রুজু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল ৪ টি মামলা ।   বিতর্কিত ফলক বসানোর জন্য  আদালত রক্ষাকবচ দিলেও পুলিশ বিদ্যুৎকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানায়। মনে করা হচ্ছে সেই সকল বিষয় নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।  তবে আজ তাঁকে কি কি প্রশ্ন করা হবে তা এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে জানা যায়নি।

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী