উইকেন্ডে দিঘা যাওয়া আরও সহজ, এপ্রিল থেকে শুরু হচ্ছে সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ-পূর্ব রেলের তরফে রেলযাত্রীদের জন্য এল বড় সুখবর। বহুদিন ধরে স্পেশাল ট্রেন হিসেবে চলা সাঁতরাগাছি-দিঘা রুটের কয়েকটি ট্রেন এবার থেকে নিয়মিত ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন হিসেবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিলের শুরু থেকেই এই নতুন পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

রেল সূত্রে খবর, ৫৮০২৫ ও ৫৮০২৬ নম্বর সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন আগামী ৪ এপ্রিল, শনিবার থেকে চলাচল শুরু করবে। অন্যদিকে ৫৮০২৯ ও ৫৮০৩০ নম্বর ট্রেন ৫ এপ্রিল, রবিবার থেকে পরিষেবা দেবে। আগে এই রুটে ০২৮৪৭ ও ০২৮৪৮ নম্বর স্পেশাল ট্রেন চলত, সেগুলিকেই এখন নিয়মিত ট্রেনে রূপান্তর করা হয়েছে। এর ফলে যাত্রীরা নির্দিষ্ট সময়সূচি মেনে সহজে যাতায়াতের পরিকল্পনা করতে পারবেন।

আরও পড়ুন: রান্নার গ্যাসে দীর্ঘ প্রতীক্ষা, অটোর এলপিজি-র দাম বৃদ্ধিতে ডাবল ঝটকা সাধারণের

শনিবারের ট্রেন ৫৮০২৫ সকাল ৯টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে দিঘায় পৌঁছবে। পথে উলুবেরিয়া, বাগনান, মেচেদা, তমলুক ও কাঁথি-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। ফলে বিভিন্ন এলাকার যাত্রীরা এই পরিষেবা থেকে উপকৃত হবেন। রবিবারের জন্যও আলাদা ট্রেন চালানো হচ্ছে। ৫৮০২৯ নম্বর ট্রেন সকাল ৮টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে রওনা দিয়ে সকাল ১১টা ৫৫ মিনিটে দিঘায় পৌঁছবে। ফেরার পথে ৫৮০৩০ নম্বর ট্রেন দুপুর ১টা ১০ মিনিটে দিঘা থেকে ছেড়ে বিকেল ৪টা ৫৫ মিনিটে সাঁতরাগাছিতে ফিরবে। রেলযাত্রীদের মতে, স্পেশাল ট্রেনের অনিশ্চয়তা কাটিয়ে এই নিয়মিত পরিষেবা চালু হওয়ায় যাতায়াত অনেক সহজ হবে। একইসঙ্গে দিঘা পর্যটনেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, নিয়মিত ট্রেন চালু হওয়ায় পর্যটকের সংখ্যা বাড়বে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে। তবে সপ্তাহে শুধু দু’দিন নয়, প্রতিদিন এই পরিষেবা চালু হলে নিত্যযাত্রীদের আরও বেশি সুবিধা হত বলেও মত প্রকাশ করেছেন তিনি।

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১