চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রান্নার গ্যাসে দীর্ঘ প্রতীক্ষা, অটোর এলপিজি-র দাম বৃদ্ধিতে ডাবল ঝটকা সাধারণের

নিজস্ব প্রতিনিধি: এক সপ্তাহের ব্যবধানে ফের অটোরিকশার এলপিজির দামে বড়সড় বৃদ্ধি, চাপে কলকাতার যাত্রী ও চালকরা। বৃহস্পতিবার রাতে সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শুক্রবার থেকে অটোরিকশায় ব্যবহৃত এলপিজির দাম লিটার প্রতি ৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকা ৬৮ পয়সায়। উল্লেখ্য, মাত্র সাত দিন আগেই এই জ্বালানির দাম ৫ টাকা বাড়িয়ে ৬২ টাকা ৬৮ পয়সা করা হয়েছিল। ফলে এক সপ্তাহের মধ্যেই মোট ১৩ টাকা বৃদ্ধি পেল এই জ্বালানির দাম।

এই হঠাৎ মূল্যবৃদ্ধির ফলে অটোভাড়া বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যেসব রুটে এখনও ভাড়া বাড়ানো হয়নি, সেখানে শীঘ্রই ভাড়া সংশোধনের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে শহরের বিভিন্ন পাম্পে এলপিজি নিতে দীর্ঘ লাইনের ছবিও সামনে আসছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুন: পুলিশ ও আমলা অপসারণে রুষ্ট কল্যাণ, কমিশনের অধিকার নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ

পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের প্রভাব যে জ্বালানির বাজারে পড়ছে, তা স্পষ্ট। শুধু পরিবহণ নয়, গৃহস্থালির রান্নার গ্যাস নিয়েও উদ্বেগ বাড়ছে। কলকাতা ও শহরতলির এলপিজি ডিস্ট্রিবিউটরদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি রয়েছে, ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। কেন্দ্রীয় সরকারের তরফে যদিও এই পরিস্থিতির জন্য ‘প্যানিক বুকিং’-কেই দায়ী করা হচ্ছে, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত গ্যাস বুক করার প্রবণতা। তবে ডিস্ট্রিবিউটরদের মতে, সমস্যার মূল কারণ শুধু এটিই নয়। তাঁদের দাবি, আগে যেখানে প্রতিদিন গড়ে ৫০০টি সিলিন্ডারের বুকিং হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০০০-১২০০-তে। কিন্তু সরবরাহ সেই অনুপাতে বাড়েনি, বরং আগের তুলনায় কমেছে। এর ফলে ডেলিভারিতেও দেরি হচ্ছে। আগে বুকিংয়ের দু’দিনের মধ্যেই সিলিন্ডার পৌঁছে যেত, এখন সেই সময় বেড়ে ৮-১০ দিন হয়েছে। অনেক ক্ষেত্রে পুরো প্রক্রিয়ায় ৩০-৩৫ দিন পর্যন্ত সময় লাগছে বলে অভিযোগ।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক অবশ্য দাবি করেছে, সরবরাহে তেমন কোনও সমস্যা নেই। তবে এলপিজি ডিস্ট্রিবিউটরদের একাংশের মতে, বাস্তব পরিস্থিতি ভিন্ন। বিকল্প জ্বালানি হিসেবে পিএনজি বা ইন্ডাকশন ব্যবহারের প্রচার নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। এলপিজির মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতির জোড়া ধাক্কায় কলকাতার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চাপ বাড়ছে বলেই মত সংশ্লিষ্ট মহলের।

Published by:

Share Link:

More Releted News:

‘মণিপুরে সাঁজোয়া গাড়ি পাঠাও’, মোদি-শাহকে তুলোধনা মমতার

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘‌কোলাঘাটে গদ্দারবাবু রাস্তা বন্ধ করে দিয়েছে’‌, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

প্রথমদফার নির্বাচনের আগে ২ তৃণমূল নেতাকে ‘গৃহবন্দি’ রাখার অভিযোগ, শোরগোল আলিপুরদুয়ারে

‘৫০ পার করতে পারবে না বিজেপি’, জয়নগরে চ্যালেঞ্জ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ